somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কোন দলের না , আমরা বাঙ্গালী

১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশ্যই আমি বাংলাদেশের নাগরিক । আমার অনেক কর্তব্য আছে দেশের প্রতি । হয়ত কখন ঠিকভাবে সেগুলো পালন করা হয় নাই যদিও পর্যাপ্ত সুযোগ পাই নাই । কিন্তু বর্তমানে আমাদের দেশের যা অবস্থা তাতে করে চুপ থাকাটা সব থেকে বড় অপরাধ । আমি হয়ত বড় কোন রাজনৈতিক দলের নেতা না , যে আন্দোলন করব । যদি হতাম করতাম এবং জেলেও হয়ত যেতে হত । বর্তমান বাংলাদেশে আপনি ন্যায্য কথা বললে যদি জামাত-শিবির হন রাতে আপনাকে গুলি খেতে হবে আর আপনি যদি আওয়ামীলীগের হন তাহলে আপনার বাড়িতে ককটেল , পেট্রোল বোমা নিক্ষেপ করা হবে ,মেরেও ফেলা হতে পারে একা পেলে ।

গত পরশুদিন সাতক্ষীরায় একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়ে তাকে হত্যা করা হয়েছে । একজন মুক্তিযোদ্ধা কে ? আমি ত মনে করি একজন মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর থেকেও সম্মানের পাত্র । কারন , প্রধানমন্ত্রী তার স্বার্থের জন্য সব পারেন কিন্তু একজন মুক্তিযোদ্ধা কখন নিজের প্রাণের ভয় ও পায় নি । তাই সে অবশ্যই প্রধানমন্ত্রীর থেকে দামী । তাকে নির্মমভাবে হত্যা করার পরও কোন কিছু হল না শিবিরের হত্যাকারীদের । খুবই কষ্ট লাগল , সাথে লজ্জাও ।

আর একটা কাহিনী । ডা. ফয়েজ আহমেদ একজন জামাত নেতা এবং তার বয়স ৫০ এর উপর । এই বৃদ্ধ মানুষটি একজন চিকিৎসক । জামায়াত ইসলামীর জেলা নায়েবে আমীর। এলাকার মানুষগুলোর দ্বারে দ্বারে কুরআন হাদীসের বানী নিয়ে গিয়েছিলেন জীবনের গত কয়েক দশক। শত শত রোগীর চিকিতসা করিয়েছিলেন বিনামূল্যে। তাকে গতকাল রাতে পুলিশ ও র‍্যাব তার বাসার ছাদে গুলি করে হত্যা করে । তিনি নিজেও জানতেন না তার অপরাধ কি ।

একজন মুক্তিযোদ্ধা জাতির সম্পদ । সে আওয়ামীলীগ না বি.এন.পি. না জামাত করে এটা তো কোন ব্যাপার না । তাকে সম্মান করলেই দেশকে সম্মান করা হল । তাকে হত্যা করা মানে এমন হল " কেউ আপনার মা কে ধর্ষণের হাত থেকে বাঁচাল আর আপনি তাকে মেরে দিলেন । তাহলে কি আপনার মা কে ১৯৭১ এ ধর্ষণ করা উচিত ছিল হানাদারদের ? " । সব থেকে অবাক হলাম সরকারী বাহিনী তার খুনিদের গ্রেফতার না করে রাস্তায় জামাত শিবিরের লোকদের গুলি করে মারছে । জামাতের লোকরাও তো বাঙ্গালী । তাদের গুলি করে মারার অধিকার তো পুলিশের নাই । পুলিশ তাদের গ্রেফতার করবে । তারপর আসি ডা. ফয়েজ এর কথায় । উনি একজন বৃদ্ধ মানুষ । ওনাকে কোন কারনে গ্রেফতার করতে হলে করবে কিন্তু তাকে গুলি করে হত্যা করার কোন অধিকার তো নাই পুলিশের ।

আমরা কি সত্যি কোন গণতন্ত্রের দেশে বাস করি ? মনে হয় না । আজ আমাদের দেশে যা হচ্ছে আমরা চুপ করে দেখছি আর যারা লীগের তারা জামাতের কেউ মরলে খুশি হচ্ছে আর যারা জামাতের তারা লীগের কেউ মরলে খুশী হচ্ছে । কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের লোক মারা যাচ্ছে । আপনি কি একটা জিনিষ একবার ভাবেন , কালকে আপনিও এর শিকার হতে পারেন । যারা মারা যাচ্ছেন তাদের স্বজনদের কষ্টটা বুঝেন এবং যেটা ন্যায্য ,সেটা বলেন । অন্ধের মত নিজের দলের পক্ষে কথা আর বলেন না ।দুখের বিষয় স্বাধীনতার ৪২ বছর পরও আমরা স্বাধীন না। আসুন আজ একটা প্রতিজ্ঞা করি আজ থেকে দলের হয়ে না , বাঙ্গালী হয়ে কথা বলব ।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×