somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাল জামা

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তি বসে আছে প্রায় মিনিট পাঁচেক একটা ফাস্টফুডের দোকানে । এরই মধ্যে রাকিন একটা তাজা রক্তলাল গোলাপ নিয়ে হাজির হল । আজ তাঁদের প্রথম দেখা । এর আগে ফেসবুকে কথা হয়েছে তাঁদের প্রায় ১ বছর । সেখান থেকে প্রেম হয়েছে ৪ মাস । অন্তি অনেকটা চাপা স্বভাবের বলে এত দেরি করে দেখা করতে এসেছে যদিও রাকিন তাকে অনেক পীড়াপীড়ি করে এনেছে । অন্তি তার পছন্দ অপছন্দ তেমন একটা বলে নাই রাকিন কে । রাকিনের হাতের লাল গোলাপ দেখে অন্তি চিৎকার করে উঠে বের হয়ে গেল ওখান থেকে । রাকিন কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল সবার সামনে তাও সে সামলে নিল । সে অনেক ঠেকাবার চেষ্টা করেও পারল না । অন্তি বাসায় চলেই গেল । সারাদিন ফোন অফ রেখে রাতে ফোন খুলে সে নিজেই রাকিন কে ফোন দিল । সে বলল তোমার দোষ না কোন ,আমার আগেই বলা উচিত ছিল আমি লাল রং সহ্য করতে পারি না । রাকিন তাকে বলল কেন । অন্তি বলতে রাজি ছিল না কিন্তু রাকিনের অনেক জোরাজুরিতে সে বলতে রাজি হল ।

প্রায় ১৫ বছর আগে তার বয়স তখন ছয় । একদিন সকালে তার মা ঘুম থেকে ডেকে বলল রেডি হতে তারা নানুর বাড়ি যাবে । অন্তি খুব তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে লাগল । তার মা তাকে একটা নতুন হলুদ জামা পরতে দিল কিন্তু তার পছন্দ হল না। সে মা এর সাথে ঝগড়া করতে লাগল অনেক কিছু বলে । তার পছন্দ ছিল লাল জামা । সে লাল জামা ই পরবে । পরে মা তাকে বকা দিয়ে হলুদ জামা পরিয়ে নিয়ে গেল। রাস্তায় তারা তাঁদের নিজেদের গাড়িতে করে যাচ্ছিল । মনে মনে অনেক খুশি ছিল সে অনেক দিন নানা বাড়ি যাচ্ছিল তাই । পথে হটাত করে তাঁদের গাড়িটি এক্সিডেন্ট করল । মুহূর্তে সে সব ঘোলা দেখল । পাশে তাকিয়ে দেখল তার মায়ের নিথর দেহ । মায়ের রক্তে তার হলুদ জামাটি লাল হয়েছে । ঐ দিন থেকে সে ভাবে তার মায়ের মৃত্যুর জন্য সে দায়ী । তার পর থেকে সে লাল রং কে ঘৃণা করে । এই সব শুনে রাকিন তার ভুল বুঝল । সে আর কখন অন্তিকে লাল গোলাপ দেয় নি ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×