somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাপাতি ও ব্লগ (মৃদূ রম্য)

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি দ্বিতীয় শ্রেনীর একজন অহিংস্র, নিরাপদ ব্লগার।সামুর তথ্য অনুযায়ী ব্লগের সাথে আমার পরিচয় এক বছর এক সপ্তাহ। সময় পেলে এখানে আসি।লিখতে খুব ইচ্ছা হয়, মাথায় অনেক গল্পই ঘুরঘুর করে কিন্তু লেখকের ব্যস্ততা দেখে লজ্জা পেয়ে গল্পরাও ফিরে যায়।যা হোক ভনিতা অনেক হল এবার প্রসঙ্গে আসি। এরি মধ্য আমি আমার পারিপার্শ্বিক অনেককে ব্লগ 'সামুর' সাথে পরিচিত করার চেষ্টা করেছি। ফলাফল, তাদের কেও কেও আমাকে 'ব্লগার' বলে ডাকা শুরু করেছে।আমি তখন বলেছি ভাই আস তোমারও একটা ব্লগ খুলে দিই। তখন তারা সন্দেহের চোখে আমার দিকে তাকায়, বিড়বিড় করে বলে 'ভাই চাপাতির কোপ খাওয়ার আমার শখ নাই'। ভাবটা এমন যে আমি যে কোন সময় চাপাতির কোপ খাব। ব্লগার শব্দটা শুনলেই তাদের চোখে ভেসে উঠে যে ছবি তা হলো চাপাতির কোপে ধড় থেকে বিচ্ছিন্ন হওয়া এক মাথা এবং পাশে পড়ে থাকা রক্তাক্ত এক চাপাতি ।
আরেকটা গল্প বলি,২০১৩ সালের কোন এক দিন রাজশাহীতে রিকশায় যাচ্ছি হঠাৎ এক মিছিলের সামনে পড়লাম মিছিলে সবার স্লোগান ছিল 'ব্লগারদের ফাসি চায়। ব্লগারদের ফাসি চাই।' সেদিন সেই মিছিলে পুলিশের ফাঁকা গুলির মুখে পড়ে আমিও ফুল স্পিডে ইউ টার্ণ মেরেছিলাম।তখন আমরও বাংলার আমজনতার মত ধারনা ছিল ব্লগার মানে ধর্ম বিদ্বেশী চাপাতি খোর একদল মানুষ!
আর আজ এজন্য অহিংস ব্লগার সমাজের কাছে সবিনয়ে ক্ষমা চাচ্ছি। আমার মনে হয় জাতীয় ঐক্য ও সুস্থ আলোচনার জন্য বাংলা ব্লগ ফেসবুকের চেয়েও জনপ্রিয় হতে পারত , কিন্তু কে দুর করবে তরুনদের মন থেকে এই ব্লগ ভীতি?
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×