somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার হরিণ চাই না

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা জীবনে কি হব নিজে ঠিক করি না।  করতে পারি না। অন্যরা ঠিক করে দেয়। চাপে পড়ে আমরা তা মেনে নিই। এজন্যই সবখানে যোগ্য লোকজন হারাচ্ছি।সরকারি চাকরি না হলে মেয়ের বাবা মেয়ে দিবে না,জানা কথা। কিন্তু কেন?  অনেকেই বলে 'জব সিকিউরিটি'র জন্য সরকারি চাকরি সবচেয়ে ভাল। সরকারি চাকরিতে কাজের কাজ তেমন কিছু করতে হয় না  বলে মনে করা হয়। এটা সঠিক নয় । আসলে অনেক সরকারি চাকরি আছে যেখানে সীমাহীন দায়িত্ব এবং কাজ। তবে এটা ঠিক যে হদ্দ আনাড়ি হলেও সরকারী চাকরি থেকে বরখাস্ত খুবি কম হয়।  দূর্নীতি করলেও চাকরি চলে যায় না।  ফলে দুর্নীতি বাড়ে এবং বাড়ে। প্রতি বছর সরকারি খাতগুলো কোটি কোটি টাকা লোকসান করে। সরকারি চাকরির এই মগের মুল্লুক যদি বন্ধ হত আর বেসরকারী চাকরির মত জবাবদিহিতা থাকত তাহলে যারা পরিশ্রম করে তারা ফল পেত। যারা দেশকে বেচে খায় তারা চাকরি হারাতো। ফলে অলসতাপ্রিয় জাতি সরকারি চাকরিতে নিরুৎসাহিত হত। মেধাবিরা বেসরকারি খাতে আসত। সরকারি চাকরি পাওয়ার জন্য যে সামাজিক চাপ সেটা থাকত না। ফলে ব্যাক্তিগত উদ্যোগ বহুগুনে বৃদ্ধি  পেত । কর্মসংস্থান নিয়ে এই হাহাকার পরিনত হত শিল্প বিপ্লবের জয়জয়কারে।সরকারি চাকরিকে সোনার হরিণ বানিয়ে সোনার হরিণেরর স্বপ্নে তারুন্যকে বিভোর করার মাসুল আমাদের দিতে হচ্ছে। আরও কত দিন দিতে হবে কে জানে?

একি, হর্ণ বাজছে কেন? বাস থেমেছে দেখছি এত তাড়াতড়ি বাড়ি পৌছে গেলাম! বাস থেকে নেমে বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত যে প্রশ্ন গুলোর জবাব পাড়াতো চাচাদের দিতে হবে তা নিম্নরূপ।
বাবা কোথাই কি করছ এখন ?
:
কি চাকরি,  কম্পানির?
:
সরকারি চাকরি হচ্ছে না? নাকি ট্রাই করছ না? ট্রাইকর বাবা ট্রাই কর। আমার ছেলেটা ত এবার *অধিদপ্তরে,আর মেয়েটাও *ইস্কুলে জয়েন দিল, করুনার চোখে এগুলো বলবে।
:
ব্যাবসা? কিসের ব্যাবসা?
এসব বাদ দিয়ে পড়াশোনায় মন বসাও।  বাবা-মা কষ্ট করে পড়িয়েছে কি ব্যাবসা করার জন্য? আর বিয়ে সাদীও ত করতে হবে নাকি!

এতসব পশ্নে আমি আর মুখ ফুটে বলব না,"আমার মন যেখানে বসে সেখানেই বসাব চাচা"। বরং বলব জী চাচাজী। আর কাঁটা ফূটানোর এই ব্যাথাটা ঢেকে দিব মুচকি হাসি দিয়ে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×