somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সবাই পাটজাত পণ্য ব্যবহার করি

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশকে সোনালি আঁশের দেশ বলা হয়। আমাদের দেশের সোনালি আঁশ অর্থাৎ পাটের মান অন্যান্য দেশের চেয়ে উন্নত। পাট থেকে একদিকে যেমন প্রয়োজনীয় পণ্য তৈরি করা যেতে পারে অন্যদিকে বিভিন্ন শৌখিন পণ্যও তৈরি করা যেতে পারে। পাট থেকে সাধারণত চট তৈরি করা হয়। এই চট বিভিন্ন আকৃতিতে কেটে নিয়ে সেলাই ও নকশা করে নানা ধরণের সৌখিন পণ্য যেমন-ব্যাগ, ম্যাট, কলমদানী, পাপোশ ইত্যাদি তৈরি করা যায়। এগুলোকেই পাটজাত হস্তশিল্প বলা হয়। এই হস্তশিল্পে বিপ্লব আনার লক্ষ্যে কাজ করছে দিনরাত্রি এবং ক্রাফট ভিশন । ক্রাফট ভিশন সত্তাধিকারী ইব্রাহীম খলিলের মতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা খুবই সহজ। এই মাত্র দুই এক দশক আগেও বাসা থেকে পাটের থলে নিয়ে বাজার করতে বের হতে হত। ব্যপারটা ঝামেলারও ছিল আবার ক্যামন জানি ক্ষ্যাতও দ্যাখাত। তাই প্লাস্টিক আসার সাথে সাথে আমরা তা লুফে নিলাম। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কিরকম একটা পৃথিবী রেখে যাচ্ছি? এই প্লাস্টিকের পন্যগুলি আমাদের নদনদী, চাষের জমি সবকিছুকে কিভাবে দুষিত করে দিচ্ছে।



আর ওইদিকে পাটচাষীরা কষ্টে দিন কাটাচ্ছে। পাট চাষ খুবি কঠিন কাজ। পাট কাটার পর ১৫/২০ দিন জাগ দিতে হয়। তারপর আঁশ ছাড়াতে হয়, তারপর পরিষ্কার পানিতে ধুতে হয়। তারপর সেই আঁশ রোদে মেলে শুকাতে হয়। তার পরেই বের হয়ে আসে সোনালী আঁশ। কিন্তু যারা এই আঁশ বানায়, তাদের জীবনটা থেকে যায় ধূসর।

তাই আসুননা সবাই মিলে পাট পণ্যের ব্যবহার বাড়াই, দেশকে সুন্দর করি আবার পাটচাষীদের ধূসর জীবনটাকেও একটু রঙ্গিন করার চেস্টা করি? তাদের কোমল বাচ্ছাগুলোর চেহারার দিকে তাকিয়ে অন্তত?

কোথায় পাবো ?



দিনরাত্রি এবং ক্রাফট ভিশন বাংলাদেশ এর সম্মিলিত চেষ্টায় ইতোমধ্যে কিছু পাটজাত পন্যের ডিজাইন সম্পন্ন করেছি, যা প্রোডাকশনের অপেক্ষায় আছে। বিভিন্ন ধরণের পন্যের মধ্যে থাকবে জুতা, মেয়েদের ছোট ও মাঝারী হ্যান্ডব্যাগ, বড় ঝোলা ব্যাগ, বিছানার কাভার, পর্দা, সোফার কাভার, কার্পেট, ঘর সাজানোর বিভিন্ন উপকরণ ইত্যাদি। পন্যগুলোর বিশেষত্ব হল এগুলোর মূল উপাদান হবে সোনালী আঁশ তথা পাট। এই ধরণের পন্য বিপননের জন্য সহজেই হোম ডেলিভারী পাবার ব্যবস্থা করেছে দিনরাত্রি । আপনার আইডিয়াকে বাস্তবে রুপান্তর করতে আমরা বধ্য পরিকর।

প্রোডাক্ট সমূহ দেখতেঃ দিনরাত্রি পাট জাত পন্য ভিজিট করুন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×