somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজকে জানি - ০৩

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেমন আছো তুমি? ভালো আছো নিশ্চয়ই?
আচ্ছা, দেখোতো, তোমার বাম হাতের একেবারে উপরে কোনো দাগ আছে কি না? ওটা নিশ্চয়ই ছোটবেলার টিকার দাগ? বলোতো, এই টিকা হিসেবে আসলে কি দেওয়া হয়? রোগ প্রতিরোধকারী ঔষধ? মোটেও না। টিকা হিসেবে তোমার দেহে রোগের জীবাণু বা জীবাণুর নির্যাস বা জীবাণুসৃষ্ট পদার্থ প্রবেশ করানো হয়। যার ফলে তোমার দেহে ঐ জীবাণুর বিরুদ্ধে একটি স্থায়ী, শক্তিশালী প্রতিরক্ষা ব্যাবস্থা তৈরী হয়। আর কখনো যদি ঐ জীবানু তোমার দেহে প্রবেশ করে তাহলে প্রতিরক্ষা ব্যাবস্থা তাকে চিনে ফেলে এবং প্রতিরোধ করে। আর এটাই হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা ব্যাবস্থা, যা আমরা আজকে জানবো।

তৃতীয় প্রতিরক্ষা স্তর দুটি কাজ করে থাকে।
১. জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা
২. অনুপ্রবেশকারীর কথা মনে রাখা

প্রথমে দেখি কিভাবে প্রতিরক্ষা গড়ে তোলে। একটি ক্ষতিকর বহিরাগত জীবাণুকে আমরা বলবো এন্টিজেন এবং তার বিরুদ্ধে যে আক্রমণ করবে তাকে বলবো এন্টিবডি। তোমার দেহে কিছু এন্টিবডি আগে থেকেই থাকে আর কিছু কৃত্রিম ভাবে তৈরী করা হয়। তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন মায়ের দেহ থেকে কিছু এন্টিবডি তোমার দেহে চলে এসেছিলো, যারা তোমার নিজস্ব এন্টিবডি তৈরিতে সাহায্য করেছে। আর যেটা আগে বললাম, নির্দিষ্ট রোগের টিকা নেওয়ার মাধ্যমে তোমার দেহে ঐ রোগের বিরুদ্ধে এন্টিবডি তৈরী হয়েছে। এখন আসো দেখি, এই এন্টিবডি কিভাবে কাজ করে?



এন্টিবডি কাজ করে ৩ ভাবে।
১. এন্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমন
২. কমপ্লিমেন্ট সক্রিয়করণ
৩. সংক্রমনের বিস্তার প্রতিরোধ

তোমার দেহের প্রতিটি কোষের একটি স্বজাতি চিহ্ন আছে। অর্থাৎ, তারা যে তোমার দেহের কোষ সেটা এই চিহ্ন দেখেই বোঝা যায়। প্রত্যেক মানুষের দেহের কোষগুলোর চিহ্ন কিন্তু আলাদা। যার ফলে কমপ্লিমেন্ট সিস্টেম সহজেই বহিরাগত চিহ্নবিহীন কণা শণাক্ত করতে পারে। যা আমরা গতো পর্বে জেনেছিলাম।

এখন এই চিহ্ন বিহীন কণা যখন ১ম ও ২য় স্তর অতিক্রম করে, তখন শ্বেত রক্ত কণিকা ঐ এন্টিজেনের বিরুদ্ধে এন্টিবডি গড়ে তোলে। তোমার দেহে প্রায় ১০ কোটি ধরনের এন্টিবডি উৎপন্ন হতে পারে। এই এন্টিবডি তখন এন্টিজেনকে আক্রমণ করে নিষ্ক্রিয় করে ফেলে এবং কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। ফলশ্রুতিতে ম্যাক্রোফেজ এসে একে ভক্ষণ করে।



পাশাপাশি, তৃতীয় স্তরে স্মৃতিকোষ নামে একধরনের কোষ আছে, যারা ঐ বহিরাগত এন্টিজেনের একটি ছবি সংরক্ষন করে রাখে। আবার কখনো ঐ ধরনের কোনো জীবাণু দেহে প্রবেশ করে তাহলে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা হয়। এই ছিলো তোমার দেহের তৃতীয় প্রতিরক্ষা স্তরের কার্যক্রম।

আজকে তুমি তোমার দেহের পুরো প্রতিরক্ষা ব্যাবস্থার সাথে প্রাথমিকভাবে পরিচিত হলে। এটাতো শুধু প্রতিরক্ষা ব্যাবস্থা ছিলো, কিন্তু তোমার দেহে পৌষ্টিকতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র এরকম আরো কতো জটিল ব্যাবস্থাপনা রয়েছে যা তোমার অজানা। আমার উদ্দেশ্য ছিলো তোমাকে নিজের সম্পর্কে জানতে আগ্রহী করে তোলা। আবারো কোনো একদিন হয়তো তোমাকে অন্য কোনো বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিবো। ততদিন পর্যন্ত ভালো থাকো। শুভকামনা।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×