somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবিক মূল্যবোধ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জীবন খুব সুন্দর।
এই সুন্দর জীবন মানুষ একবারই পায় উপভোগ করার জন্য। কিন্তু এ দেশে এ সমাজে কিছু মানুষ আছে যারা এ জীবনকে নিয়ে ছিনিমিনি খেলে, যারা নিজেরাও ভালো থাকে না, নিজের জীবনটাকে ধ্বংস করে সেইসঙ্গে অন্যজনকেও নষ্ট করে। ভালো কিছুর মধ্যে থেকেও যারা বিষাক্ত কীটে পরিণত হয়, যে কীট শুধু বিষ ছড়াতে পারে। যার ফলে প্রতিদিনই আমরা পড়ছি, জানতে পারছি- কলেজ-বিশ্ববিদ্যালয়গামী কিছু ছাত্র নামধারী সন্ত্রাসী তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কীভাবে বজায় রাখছে এবং কীভাবে নৃশংসভাবে ছাত্র খুন করছে! যাদের হাতে কলম থাকার কথা তারা কথায় কথায় আজ অস্ত্র তুলে নিচ্ছে। স্বাধীনতাযুদ্ধের সময় এদেশের তরুণ সমাজ ও ছাত্ররা যখন দেশকে বাঁচাতে অস্ত্র তুলে নিয়েছিল, নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল তখন এবং এখন পর্যন্ত তা আমাদের গর্বের বিষয়। সত্যিই অবাক হতে হয়, স্বাধীনতাযুদ্ধের সময়ের তরুণ সমাজের মানবিক মূল্যবোধ ও আজকের তরুণ সমাজের মানবিক মূল্যবোধের পার্থক্য দেখে। শুধু কি তাই? মানবিক মূল্যবোধের অবক্ষয়ে আজ স্বামীর হাতে নির্যাতিত হচ্ছেন রুমানা মঞ্জুরদেরমতো উচ্চ শিক্ষিত নারীদেরমত সব্ধরনের নারীরা।ইভটিজিং-এর কারণে ঘটছে আত্মহত্যার ঘটনা। এই সমাজে অ্যাসিড সন্ত্রাস, যৌতুক, ধর্ষণ, অপহরণ ঘটে চলেছে নির্বিঘ্নে। দু-এক দিন এসব ঘটনা নিয়ে মাতামাতি চলে। তারপর আবার নতুন কোনো ঘটনার জন্ম হয়। এর শেষ কোথায় কে জানে?

দিন দিন যেভাবে মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে তাতে করে ভবিষ্যতে এদেশের মানুষের ওপর কী ধরনের বিপর্যয় ঘটবে তা বলা কঠিন এবং তা চিন্তা করলেও আতঙ্কিত হতে হয়! যে রোগগুলো এ সমাজে ছড়িয়ে পড়েছে তা আমরা জানি। এর প্রতিকারের জন্য যে ওষুধ দরকার তাও বোধহয় আমাদের অজানা নয়। শুধু আমাদের মধ্যে সেই সুদক্ষ ডাক্তার নেই, যিনি এটার সঠিক মাত্রার ওষুধ প্রয়োগ করে এই রোগগুলোকে নির্মুল করতে পারেন। যতোই দিন যাচ্ছে সমাজের কিছু মানুষ যেন আরো বেশি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। আর যার প্রভাব পড়ছে গোটা দেশবাসীর ওপর। তাই সময় এসেছে আমাদের সামাজিক, নাগরিক ও জাতীয় জীবনে মানবিক মূল্যবোধগুলোকে জাগিয়ে তোলার, আত্মসচেতন করে তোলার। মানুষের চিন্তা-ভাবনা ও চেতনার মধ্যে নম্রতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার। আর এটাই পারে সমাজ থেকে রাষ্ট্রীয় জীবন থেকে সমস্ত সহিংসতা দূর করতে। এজন্য সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের মানবিক মূল্যবোধগুলোকে কাজে লাগিয়ে দেশকে, দেশের মানুষকে সমস্ত সহিংসতা থেকে রক্ষা করবো।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×