somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ উত্সব:

০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিজয়ের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তিপক্ষের উদ্যোগে ২০ তারিখ ছায়ানট মিলনায়তনে আয়োজন করে দুই পর্বের সাংস্কৃতিক অনূষ্ঠান। মূলত বিজয়ের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে ১৬ ই ডিসেম্বর থেকে ধারাবাহিক ভাবে চলছে এই উতসব। এক একদিন এক/একাধিক বিষয় ভিত্তিক অনূষ্ঠান হয়ে আসছে ঢাকা শহরের বিভিন্ন মঞ্চ ও মাঠে।আজকের অনূষ্ঠানের প্রথম পর্বে ‘বাউল গানের উতসব’ সেই ধারাবাহিক অনূষ্ঠানমালারই একটা অংশ। এই অনূষ্ঠান সকাল সাড়ে দশটায় শুরু হয়ে দুই ঘন্টার বিরতি দিয়ে শেষ হয়েছিল সন্ধ্যা ছয়টায়-যা সবার জন্য উন্মুক্ত ছিল। উত্সবের স্লোগান ছিল ‘নতুন প্রজন্মের অঙ্গীকার,মানবতাবিরোধী অপরাধের বিচার।’ এতে দেশের বিভিন্ন এলাকার বাউল শিল্পীরা অংশ নেন।প্রথম পর্বের উন্মুক্ত অনূষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর,মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য আক্কু চৌধুরী,ডা. সারোয়ার আলী প্রমুখ। দুপুরে এ উত্সবে আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

দ্বিতীয় পর্বে অনূষ্ঠিত হয় সন্ধ্যা ছয়টায় বাংলার চার গীতিকবির গান নিয়ে ব্যতিক্রমী আয়োজন। এই অনূষ্ঠানটি শুধু মাত্র আমন্ত্রীত অতিথীদের জন্য নির্দিস্ট ছিল। আয়োজক পক্ষ থেকে আমন্ত্রণ পত্রটি ২/৩ দিন আগে পাঠালেও বাড়ির কেয়ার টেকারের অসতর্কতায় অনূষ্ঠান শুরুর দিন আমন্ত্রন পত্রটি হাতে পাই। আমি সব সময়ই বাউল গানের ভক্ত। ভাল লাগে পুরনোদিনের গানও। ছেলেরা বাউল গান পছন্দ করেনা।স্ত্রী কিছুটা পছন্দ করলেও অন্য একটি পারিবারিক অনূষ্ঠানে ব্যাস্ত থাকায় তাঁরও যাওয়া হয়নি। অগত্যা বন্ধু দেবনাথকে অনেকটা চ্যাংদোলা করেই অনূষ্ঠানে নিয়ে যাই।

অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশ বরেণ্য চার গীতিকবির রাধারমণ,উকিল মুন্সী,জালালউদ্দীন খান ও কাঙাল হরিনাথের গান। লোকসঙ্গীতের এ অনুষ্ঠান মুগ্ধ হয়ে উপভোগ করেন কিছুটা প্রবীণ বয়সের দর্শক-শ্রোতা। গানের ফাঁকে ছিল পুঁথিপাঠের আয়োজন।অনূষ্ঠানে গান পরিবেশন করেন- নির্মল চন্দ্র মজুমদার, মোস্তফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান,ড নাশিদ কামাল, বারী সিদ্দিকী,কিরন চন্দ্র রায়,স্বপ্না রায়,চন্দনা মজুমদার,সাগর বাউল, তপন মজুমদার,নাদিরা বেগম,মোখলেসুর রহমান,সানজিদা আক্তার খান। ভারত থেকে আমন্ত্রিত অতিথি শিল্পী অধ্যাপক শুভাশীষ বসু,পূর্ণ দাস বাউল, নতুন প্রজন্মের ক্লোজ আপ খ্যাত সালমা ও বিউটিসহ আরো অনেক শিল্পী।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনুষ্ঠান শুরু হয়। শিল্পীরা শোনান-‘তোরা কে কে যাবি লো জল আনতে’, ‘বসায়ে সখের মেলা’, ‘অরূপের রূপের ফাঁদে’, ‘সোনা হয়ে মনের দোষে’, ‘প্রেমের বাজার বসিয়াছে’, ‘কে গো’, ‘ভ্রমর কইয়ো গিয়া’, ‘আওনা কেনে রসবৃন্দাবনে’, ‘আমার গায়ে যতদূর দুঃখ’, ‘সোয়া চান পাখি আমার’, ‘আমি তোর পিরিতের মরা’, ‘ভাবছিলাম কি এই পথে’, ‘জন্মে যে জন পাপ করে নাই’, ‘যত দুঃখ দিলি বন্ধুরে’, ‘ও আমার দরদি আগে জানলে’, নিশিথে যাইও ফুলোবনে ইত্যাদি শিরোনামের প্রায় ২০/২৫টি গান। অনুষ্ঠানটি উত্সর্গ করা হয় মরমী শিল্পী আব্বাসউদ্দীনকে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×