somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামকরণ : মতিঝিল

০১ লা মে, ২০১২ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মতিঝিল এলাকা গড়ে উঠেছিলো মুঘল আমলে। এলাকাটি ছিল মির্জা মোহাম্মদের মহল। মহলের ভিতর ছিল একটি বড় পুকুর, যার নাম ছিল সুকাকু মহলের পুকুর-যার অস্তিত্ব এখনও বাংলাদেশ ব্যাংকের দক্ষিন পূর্ব দিকে এখনও বিদ্যমান।পুকুর মানে একটি মনোরম ঝিল-সেই ঝিল থেকেই পরবর্তীকালে এর নাম হয় মতিঝিল। মতিঝিলে ছিল ঢাকার একটি প্রাচীন মাজার-শাহ জালালের মাজার।এই শাহ জালাল মোঘলদের একজন পদস্থ্য কর্ম কর্তা এবং ধর্মানুরাগী ব্যাক্তিত্ব ছিলেন। এই এলাকায় মোঘল আমলে বিভিন্ন উতসবে বারোয়ারী মেলা বসতো। ডি আইটি(বর্তমান রাজউক ভবন)-র পাশে যে প্রাচীন মসজিদটি আছে সেটিও শাহ জালালের (সিলেটের হযরত শাহ জালাল নয়) সময় নির্মিত।

পুরনো মতিঝিলের একটি বর্ণনা পাওয়া যায় হাকিম হাবিবুর রহমানের লেখায়-'মতিঝিল এবং দিলখুশা গার্ডেন’ উভয়টি এলাকা এককালে এক এলাকায় অবস্থিত ছিল কিন্তু দুই অংশের দুটি নাম করন করা হয়েছিল বাগানের বৈশিস্টের কারনে। মাঝামাঝি যে রাস্তাটি দুই অংশকে বিচ্ছিন্ন করে রেখেছিলো, তা ইংরেজ আমলে তৈরি হয়েছে। বাগানের পূর্বদিকে যে খালটি প্রবাহিত হচ্ছে, তাও পূর্বে এ মাজারের এলাকার সাথে সংযুক্ত ছিল। খাল হতে বের হয়ে মাজারের নিকট এসেছিল আরেকটি খাল। যার নিদর্শন গভর্নমেন্ট হাউস অর্থাৎ বর্তমান বংগভবনের দক্ষিণ দিকের সড়কের ওপর নির্মিত সেতুটি বহন করে চলেছে। নালাটির ওপর পুল নির্মাণ করার কারণে নৌকা চলাচলের অসুবিধা হওয়াতে মেলাটিও একসময় বন্ধ হয়ে যায়। তখন লোকজন মীরপুর শাহ আলীর মাজারে যাওয়া শুরু করে। আগে সেখানে তেমন ভিড় হতো না।

নওয়াব আবদুল গনি একসময় এই এলাকার মালিক হন। তখন তিনি মতিঝিলে বাগানের পত্তন করেন, দিলখুশাতেও গড়ে তোলেন বিশাল এক বাগান। দিলখুশা মানে-দিল খুশী।এই নামটি সম্ভবত নওয়াব আবদুল গনিরই দেওয়া। সেখানে তাঁর বাগানবাড়িও ছিল। হাকিম হাবিবুর লিখেছেন, ১৯০৫ সালের পর সম্পূর্ণ এলাকাটি সরকার অধিগ্রহণ করে গভর্নমেন্ট হাউজ তৈরির জন্য-যা এখন বংগভবন।

তথ্য সূত্রঃ ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী: মুনতাসীর মামুন
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×