মীর কাশেম আলীকে গ্রেপ্তারের নির্দেশ
১৭ ই জুন, ২০১২ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামায়াতের ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ রোববার এ আদেশ দেন।
মীর কাশেম আলীকে গ্রেপ্তারে জন্য রাষ্ট্রপক্ষ আবেদন জমা দিলে আজ বেলা দুইটায় শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাসগুপ্ত বলেন, মীর কাশেম আলী প্রভাবশালী লোক হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করেন।
আপডেটঃ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। এর পর বিকেল চারটা ১০ মিনিটে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। বর্তমানে তিনি ট্রাইব্যুনালের হাজতখানায় আছেন।
আজ রোববার বিকেলে পৌনে চারটার দিকে মতিঝিলের দিগন্ত মিডিয়া কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডট কমকে নিশ্চিত করেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন