somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তির আনন্দ!

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আপনারা কেউ কখনও রাতে উদ্দেশ্যবিহীন হাঁটাহাঁটি করেছেন? রাত বলতে আমি বোঝাচ্ছি রাত ১২টার পর। এই সময়টাতে চারিদিক নিরব থাকে, ঘুড়ে বেড়াতে খুব ভাল লাগে। আমি রাতে হাঁটাহাঁটি করি। এই বাতিক আমার শুরু হয়েছে যখন আমি কলেজে পড়ি। সারারাত কেন জানি ঘুম আসত না, ঘুমাতাম একদম সকালের দিকে, একটু ঘুমিয়ে উঠেই দৌড় ক্লাসের জন্য। অনেক চেষ্টা করেছি এই অভ্যাস দূর করতে কিন্তু পারিনি। প্রথম দিকে খুব চেষ্টা করতাম ঘুমাতে, আগে আগে ঘুমিয়ে পড়তাম, বিছানায় গড়াগড়ি দিতাম, ঘুম আসত না। ঘুম তার নিজের সময় ঠিক করে নিয়েছিল ফজরের আযানের সময়, আযানের শব্দ শুনলেই দু চোখ জুড়ে ঘুম নেমে আসত। মাঝে মাঝে মনে হত আযানের শব্দটা মোবাইলে সেভ করে রেখে দিয়ে শুনি হয়ত ঘুম আসবে। হা হা হা, অদ্ভুত লাগছে শুনতে তাই না? আসলেই আমি এটা চেষ্টা করেছি কিন্তু এটাতেও কাজ হয় নি। এইসব করার পর আমি চেষ্টা ছেড়ে দেই। আমার জন্মই হয়েছে নিশাচর হবার জন্য, চেষ্টা করে আর লাভ নেই। নিশাচর যখন হয়েছি দিনের রুটিনে পরিবর্তন করে এর সাথে মানিয়ে নেয়াই ভাল। পড়াশুনা শুরু করলাম রাত জেগে। আগে পড়ার বই পড়তাম বোরিং লাগত তাই গল্পের বই পড়া শুরু করলাম। একজন মানুষের দিনে ৬ ঘন্টা ঘুমাতে হয়, টানা ঘুমাতে যখন পারতাম না ঠিক করে নিলাম ৩ ঘন্টা করে ঘুমাব, কলেজে যাবার আগে ৩ ঘন্টা আর কলেজ থেকে এসে ৩ঘন্টা। কিন্তু সমস্যাটা রয়েই গেল, রাতে আর কত গল্পের বই পড়া যায়, বোরিং লাগত খুব। আমি নতুন কোন বিনোদনের মাধ্যম খুজে বের করতে চাইলাম। বন্ধুরা মিলে একদিন ঠিক করল যে রাতে হাটতে বের হবে। আমি নিশাচর প্রাণি এতদিনে নিজের আসল কাজ খুজে পেলাম। বন্ধুদের সাথে ওইদিন রাতে ঘুরার পর থেকে আমি প্রতিদিন রাতে হাঁটতে বের হতাম।



এক সময় কলেজ পাশ করে ভারসিটিতে ঢুকলাম, শেষ বর্ষে এসে আমার সাথে আরেক নিশাচরের দেখা! এখন, গত ৩ বছর ধরে সে আমার বউ। এই ছটফটে মেয়েটাকে দেখেই কেন যেন আমার ভাল লেগে যায়। মেয়েটার সাথে আমার সম্পর্ক ট্রাজেডি বিহীন প্রেমের গল্পের মত। মানুষ ঠিক যেভাবে চায় সেভাবে পায় না, কিন্তু আমি ঠিক যেভাবে চাইলাম ঠিক সেভাবেই সব কিছু হল, কোন বাধা বিপত্তি ছাড়া। মাঝে মাঝে তো অর্পিতা হেসে হেসে বলে, আমাদেরটা লাভ ম্যারেজ বলা যায় না, কোন চার্ম ছিল না, দুইজনই চাইলাম আর পেয়ে গেলাম অবস্থা। আমার আর ওর বাবা মাও কোন আপত্তি করেনি আমাদের মেনে নিতে, পাশ করার পরপরই বিয়ে করে ফেললাম দু'জনে। ও হ্যা, বলা হয়নি আপনাদের, আমার নাম অর্পণ আর তার নাম অর্পিতা। দুইজনের নামে কিছুটা মিল আছে, এটা নিয়েই প্রথম আমাদের কথা বলা শুরু। "অর্পণ জানো আমারো না রাতে ঘুম আসে না, আমিও তোমার মত নিশাচর তবে মেয়ে তো তাই বের হতে পারি না। তোমার কত মজা তুমি সারারাত একা হাঁটতে পার।" আমি কী বলব ভেবে পেলাম না, আসলে সত্য, এ দেশে মেয়েরা দিনেই নিরাপদ না, রাতে কিভাবে নিরাপদ থাকবে? মুখে বললাম, আচ্ছা দেখি কী করা যায়।



ও একদিন জানাল যে তার ফ্লাইওভার দেখতে ইচ্ছে করে। আমি বললাম, রাতে দেখতে অনেক ভাল লাগে, চল রাতেই বের হই। সেই প্রথম রাতে তাকে নিয়ে হাটা, এরপরে প্রায় প্রতিদিন তাকে নিয়ে হাটতাম। হলের গেইট বন্ধ হয়ে যাবে এই ভয়ে তাকে আগে আগে পৌঁছে দিয়ে আমি বাকি রাতটুকু একা হাটতাম। বিয়ের পরে বাসা ভাড়া নিয়ে ঢাকাতেই থাকা শুরু করলাম দুজন। আমার অল্প আয়ে হত না, তাই বাড়ি থেকেও বাবা টাকা পাঠাত প্রথম দিকে, অর্পিতা পাশ করে চাকরি নেয়ার পরে সেই সমস্যা আর থাকল না। চুটিয়ে একজন আরেকজনের ভালবাসা উপভোগ করতে থাকলাম। আমি অর্পিতার বন্ধু, বয়ফ্রেন্ড, স্বামী সব কিছু। আমাদের জীবনে অন্য কারো দরকার ছিল না। দুইজন সম্পূর্ণ সোসিওপ্যাথ মানুষ এক হয়ে গেলে যা হয় আর কী!



অর্পিতা তার সমস্ত ডায়েরি পুড়াচ্ছে আর আমি খাটে বসে আগুন দেখছি। যদিও ব্যাপারটা নিয়ে আমি তেমন বিচলিত না তারপরেও আমি জিগেস করলাম এগুলো পুড়াচ্ছ কেন? "যে জিনিষ নিয়ে আমার স্বামীর সাথে আমার এতদিনের সম্পর্কে ফাটল ধরছে সে জিনিষ আমার দরকার নেই।" আমি শুধু বললাম, ও!



অনেক রাত হয়েছে একটু পরে ফজরের আযান দিবে। অর্পিতাকে নিয়ে আমি অতি পরিচিত এক রাস্তা ধরে হাঁটছি। এ রাস্তা দিয়ে বিগত দুই বছর ধরে আমরা হাঁটি, তাও অর্পিতা ভয়ে কুঁকড়ে থাকে এদিকে আসলে। আমি বুঝি না, মানুষ এত ভয় কিভাবে পায়? মানুষের হতে হয় ভয়হীন, নিশাচরদের তো অবশ্যই ভয়হীন হতে হবে। নাহ, অর্পিতাকে নিয়ে আর পারি না। দুনিয়ার কোন কিছুতে তার ভয় নেই শুধু এই রাস্তা দিয়ে হাঁটার সময় তার যত ভয়! আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। অর্পিতাকে তার কবরে নামিয়ে দেয়ার পর সে আমার হাত ধরে বলল, "প্লিজ, বল কালকেও আমাকে নিতে আসবে।' আমি বললাম, "হ্যাঁ আসব, কেন আসব না?" অর্পিতা বলল, "আমার কেন যেন মনে হচ্ছে তুমি আর আসবে না। দেখো আমি অপরাধ করেছি তোমার কাছে এসব গোপন করে, স্বীকার করছি, কিন্তু আমাকে এত বড় শাস্তি দিও না। প্লিজ প্লিজ, বল তুমি আসবে। আমি এখানে একা থাকতে পারব না, আমার কষ্ট হবে।" আমি বললাম, "তুমি আমাকে ভুল ভাবছ, আমি অবশ্যই আসব।" ফজরের আযান দিচ্ছে, অর্পিতার চোখে ঘুম, সে ঘুম ঘুম চোখে আমাকে বলল, "আই লাভ ইউ।" আমি উত্তর দিবার আগেই সে শান্ত হয়ে ঘুমিয়ে গেল।



বাইরে বেরিয়ে আম্মাকে ফোন করলাম, আম্মা গত দুই বছর ধরে জ্বালাচ্ছে আবার কেন বিয়ে করছি না, ফোন রিসিভ করতেই বললাম, "আম্মা তোমরা মেয়ে দেখ, আমি বিয়ে করব।" আম্মা ফজরের নামায শেষ করেছে মাত্র, কিছুটা অবাক আর কিছুটা আনন্দ নিয়ে বলল, "আচ্ছা!"

আমি আর কথা না বলে ফোন কেটে দিলাম, আমার একটু বিশ্রাম দরকার। গত দুই বছর ধরে নিষ্ঠার সাথে অর্পিতাকে সন্ধ্যার পর কবর থেকে নিয়ে আসা, আবার ফজরের আগে সেখানে দিয়ে আসার দায়িত্ব থেকে আজ আমি মুক্ত! আমি অনেক ক্লান্ত।
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×