
কালো মেয়ে জানি
তুমি সহ্য কর প্রতিনিয়ত শত ক্লেশ।
সবার প্রতি তাইতো
তোমার অভিমানের নেই শেষ।
কালো মেয়ে জানি
তুমি করতে পারো না ভরসা।
প্রেম নিবেদন করে তোমায়
ছেলেটি যখন ফরসা।
কালো মেয়ে জানি
গ্রহন করে তাকে - যখন পাও ভীষন কষ্ট।
অভিমান আর ঘৃনায় প্রশ্ন কর
"সাদা মানুষের মন - এতটা কেন নষ্ট"?
কালো মেয়ে জানি
লুকিয়ে লুকিয়ে কাঁদো তুমি - ঝরাও অভিমান।
পাগলী আমার ভুলছ কেন?
তুমি যে বিধাতার সৃষ্টি - অমূল্য এক দান।
কালো মেয়ে ! কালো মেয়ে!
ঐ মুখে দেখতে চাই সদা হাসি,
সত্যি বলছি! তোমার সাদা মনের কালো দেহ
আমি বড্ড ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




