somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের অনেক রঙ

২০ শে জুন, ২০১৫ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যমুনা নদীর পাড়ে একটা দরিদ্র গ্রাম আছে সেখানে নাকি ইফতারি চিড়াভিজা আর গুড় দিয়ে করে।
এই প্রতিবেদনটা অনেক বছর আগে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন কেন জানি আমার মতই 'বাউন্ডুল'ও কেঁদে ফেলেছিলো।
এরপর হতেই জাঁকজমকপুর্ণ ইফতার অপছন্দনীয়। চাচাজান ইফতারির জন্য বাসায় যা রান্না হয় তা থাকা সত্ত্বেও চকবাজার হতে বাহারি ধরনের ইফতারির আইটেম এনে এলাহি কান্ড ঘটান। যার বেশিরভাগই নষ্ট হয়। পরিবারের সবাই খেতে পারে না। আবার গরীবদেরকেও দিতে পারেন না। কারন ঢাকা শহরে এখন শুধু বড় বড় দালান ; যার ভিতরে ফকির ঢোকা নিষেধ।
যাইহোক, চাচাজানকে অপচয় কাকে বলে এগুলো বুঝানো সম্ভব নয়। উনি আমার মুরব্বী। বেচারা অনেক কষ্ট করে পড়াশুনা করে আজকে এরকম একটা অবস্থানে এসেছেন। তার মতে 'আমি এত কষ্ট করে উপার্জন করি আমার সন্তানদের জন্য। তাদের ভালোর জন্য আমি কোন কৃপনতা পছন্দ করিনা'।
বাদ দেই, চাচার বাসায় থেকে চাচাকে জ্ঞান দেওয়ার মত দু:সাহস আমার নেই।

রাতে তারাবীর নামাজ প্রায় ১০ রাকাতের মত পড়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক ছোট্ট চায়ের দোকানের সামনে বসলাম। তার পাশেই দাদীর বয়সী এক বৃদ্ধা পলিথিন হতে কিছু বের করে প্লেটে রাখছেন। চায়ের দোকানের আলোয় চেয়ে দেখি ছোলা, মুড়ি, পিয়াজু, আলুর চপ, বেগুনি বিভিন্ন আইটেমসহ বিরিয়ানিও মিক্স করা। বুঝলাম, উনি সন্ধায় বিভিন্ন জায়গায় হতে এগুলো কুড়িয়েছেন। আস্ত একটা বিরিয়ানির প্লাস্টিকের প্যাকেটও বের করে উনি আলাদাভাবে রেখে দিলেন। বুঝলাম এটা তার রাতে সেহরীতে খাওয়ার জন্য রাখলেন।
এরপর প্লেটে ঢালা সেই নেতিয়ে যাওয়া মিক্সিং খাবার উনি খেতে শুরু করলেন । খাওয়ার সময় আমি উনার বয়স্ক মাড়ি দিয়ে একটু চিবিয়ে গিলে খাওয়ার দৃশ্যগুলো মন দিয়ে দেখছিলাম। অত:পর খাওয়া শেষে পানি খেয়ে দু হাত তুলে উপর দিকে মোনাজাতে বিড়বিড় করে যা বলছিলেন আমার জানতে খুব ইচ্ছে করছিলো, কি ছিলো সেই শব্দগুলো। অত:পর বৃদ্ধাকে দেখলাম ৫ মিনিটের ভিতর সেখানেই তার বিছানাপত্র গুছিয়ে শুয়ে পড়লেন।
গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফুটপাতে ঘুমানো এই বৃদ্ধার শান্তি ও পবিত্রময় ঘুম আপনি আমি আমাদের হাজার বা লাখ টাকার খাটেও পাবোনা।

যাইহোক, লেখার সময় মাইগ্রেনের ব্যাথাটা বড্ড কষ্ট দিচ্ছিলো। তবুও লেখা শেষ করলাম।
অনেক বকবক করে ফেললাম। বলার ভিতর এতটুকুই বলবো- আসুন আমরা সবাই আমাদের সাধ্যমত এই সমস্ত গরীবদের প্রতি সদয় দৃষ্টি দেই। আমাদের সাহায্য এদের বড্ড প্রয়োজন।

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ রাত ১২:০২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×