somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশিক সরকার শুভ (আবীর)
আমি আশিক। প্রচন্ড স্বপ্নবাজ একজন মানুষ। একাধারে অনেক কিছু হবার ইচ্ছে।খুব আত্মকেন্দ্রিক একজন । অনেক কথা কারো সাথে তাই বলা হয়ে ওঠেনা। তাই এখানে আসা। যা কিছু মনে আসে, তার মধ্য থেকেই সবার সাথে শেয়ার করা.. এইতো.. আর কিছু বলার নেই...

ভাবনা-৮

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালকে আপনার সন্তান মরুক, পরে আবার স্টুডেন্টরা রাস্তায় নামুক। ২০ লাখ হাতে ধরায়ে দিয়ে কোন এক মহান রাজনৈতিক দলের ত্রাস সৃষ্টিকারী কর্মী দিয়ে যখন আপনার উদ্দেশ্যে বলাবে "ভাইজান, একটু ক্যামেরার সামনে এসে বলে দেন তো পোলাপান যেন সব রাস্তা থেকে বাড়িতে চলে যায়.. ঠিকাছে? " । তখন আপনিও মুখ দিয়ে কোন আওয়াজ না করে মাথা নাড়ায়ে "আচ্ছা ঠিকাছে" টাইপ সায় দিয়ে জানটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসবেন...

কেন দেবেন জানেন? কারন আপনার একটা পরিবার আছে.. । "আচ্ছা ঠিকাছে" টাইপ সাড়া না দিয়ে "পারমুনা" টাইপ সাড়া দিলে যে কি হতে পারে, সেটা নিশ্চই আপনি বেশ ভালভাবে জানেন... যদি না জেনে থাকেন, তাহলে নিসঃন্দেহে আপনি দেশের বাতাসের বাহিরে থাকা সেই বান্দা, যার দেশের ব্যাপারে কোন খোজখবর রাখার কোন দায়িত্ববোধ হয় না...

তা এটা যখন মানেনই, তাহলে ওই বাবাটাকে গতকাল কোন চেতনা থেকে এতগুলা মানুষের গালি খেলো ? । একটা বাংলা কথা বলি, ফেসবুকে এসে দুই অক্ষর টাইপ করে বয়ান মারানো কাজকার করা অনেক সহজ ভাই... অনেক সহজ । আরেকজনের গুষ্ঠী ধুম করে উদ্ধার করে ফেলাও খুব সহজ। কিন্তু যার গুষ্ঠী উদ্ধার করছেন, তিনি যে কারনে এই উদ্ধারের শিকার হচ্ছেন কেবল তিনিই জানেন যে সে কোন অবস্থার বা পরিপ্রেক্ষিতের মধ্য দিয়ে যাচ্ছে... ।

ঘন্টাখানেক আগে সাকিব আল হাসান একটি পোস্ট করেছিল। পোস্টের শেষের দিকে সে বলেছিলো, সব ছেলেপেলে যেন বাড়ি ফিরে যায়। কোন গ্যারান্টি থেকে বলতে পারেন যে সাকিবকেও এখানে পলিটিক্যালি ব্যবহার করা হয়নি? সাকিবের জায়গায় যদি নিজে থাকতেন, আর পলিটিক্যালি আপনাকে যদি প্রেসার দেয়া হতো, কতটুকু সেটা এভয়েড করার ক্ষমতা রাখেন আপনি? । এক নাসিরই যেখানে সামান্য একটা পলিটিক্সের স্বীকার হয়ে মাসের পর মাস মাঠে নামতে পারছে না, সেখানে সাকিব তো আরো বড় আইকন।

সোলায়মান সুখন আর মাননীয় মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক যে একে অপরের খুব ভাল বন্ধু মানুষ সেটা জানেন? । না জানলে বইলেন, একদম ভিডিওসহ প্রমাণ দিবো । সেই হিসাবে স্বাভাবিকভাবেই সোলায়মান সুখন বিভিন্ন ইভেন্টে ইনভাইট পাবার ক্ষেত্রে সেদিককার একটা সুবিধা যে পেয়ে থাকে সেটি সাধারন যুক্তিতেই বোধগম্য । তাহলে সে আওয়ামী লীগ মন খারাপ করবে, এমন কোন স্পিচ পাব্লিকলি কেন দিতে যাবে বলুন? । অনেকে এখন বলবেন আয়মান সাদিকের তাহলে সমস্যা কোন জায়গায়? সে উত্তর আপনার নিজেরই জানা উচিৎ, যেহেতু আয়মানের নামটা আপনি জানেন। টেন মিনিট স্কুলের জন্য স্পন্সর করে কারা জানেন? রবি নামের একটি টেলিকম কম্পানি। এই স্পন্সরশিপ সে কিভাবে কোন লিংকে জোগাড় করেছে জানেন? টেন মিনিট স্কুল সরকারের সাপোর্টও নাকি পাচ্ছে শুনলাম , একবারও কি প্রশ্ন জাগেনা যে কোন মাধ্যমে সে এটাও ম্যানেজ করতে পেরেছে? । সে যে সোলায়মান সুখনের যথেষ্ট কাছের একজন ছোটভাই, সেটা জানেন? ।

আপনি যে কম্পানিতে জব করেন, সে কম্পানির বদনাম কি কখনো আপনার বসে সামনে করবেন? আয়মান কেন চুপ, কেন তার সরবতা নেই, সেগুলোর উত্তর আশা করি কিছুটা হলেও অনুমান করতে পারছেন ।

একটা সত্য কথা কি জানেন? জগতের প্রতিটা জায়গায় পলিটিক্স সেই অনাদিকাল থেকে বিদ্যমান ছিল, ভবিষ্যতেও থাকবে। এখন সেটা আপনার রিলেনশিপে হোক, কিংবা জনসেবায় হোক। আমাদের দেশে দেখা প্রতিটা ঘটনার পেছনেও পলিটিক্স জড়িয়ে থাকে, না ঘটার পেছনেও পলিটিক্স জড়িয়ে থাকে। যেসব পলিটিক্স সেসবের সাথে জড়িয়ে থাকে, সেই পলিটিক্সকে কলকাঠি নাড়ানোর জন্য পেছনে থাকে আরেকটা সাইলেন্ট পলিটিক্সের চেইন..

সুতরাং, এ কেন এই কথা বললো.. তার কাছ থেকে তো এমন আশা করিনি, ও কেন ওই কথা বললো.. স্তব্ধ হয়ে গেলাম, অমুক কেন রাস্তায় নামলো না.. এতদিন তাহলে কাকে দেখেছি, সে তো নামার কথা ছিল না.. হঠাত কেন নামলো... এসবের প্রায় প্রতিটার পেছনেই জড়িয়ে থাকে কোননা কোন পলিটিক্যাল লিংক.. ।

এই পোস্টে আমার সাকিব আয়মান কিংবা সুখনের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানোর কোন প্রচেষ্টা ছিল না। আমার এই পোস্টের লিখার উদ্দেশ্য এটাই, আমরা দুনিয়ায় যা চর্মচক্ষু দিয়ে দেখি, কর্ণ দিয়ে যা শুনি.. দুনিয়াটা আসলে সেরকমটি নয় ভাই । চোখ আর কান, এই দুটো জিনিস মানুষকে ধোকা দিয়ে থাকে। তাই একটু মগজটাকে কাজে লাগান, আসল দুনিয়াটা পুরোপুরি দেখার সুযোগ না হলেও অন্তত উঁকি দেয়ার সুযোগ আপনার হবে... ।

আর যদি সেটা কখনো না পারেন, তাহলে দোহাই লাগে ভাই.. বোবা হয়ে যান । মুখটায় শিকল দিন। যদি না দিয়ে থাকেন, তাহলে কোন একদিন হয়তো আপনারও কোন খারাপ দিন আসবে। সেদিন মাথার পেছন থেকে পিস্তল ঠেকিয়ে যখন স্ক্রিপ্ট করে দেয়া কিছু ডায়লগ বলতে বাধ্য করা হবে, আর পুরো অনলাইন দুনিয়া সেদিন আপনাকে অকথ্য ভাষায় গাল দেবে... ।

মূদ্রার অপর পিঠের খবর আপনি ওইদিন পাবেন.. তার আগে নয়...
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:২১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×