জঙ্গি দল শিবসেনা আর এই জঙ্গি হেফাজত একই মুদ্রার এপিঠ ওপিঠ
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ছবিটি অসাধারণ তাৎপর্যময় ছবি । ভাইটি হাতে কিছু একটা নিয়ে বাংলার মসনদ দখল করতে যাচ্ছে মনে হচ্ছে। এদের হাত ধরেই বাঙালি জাতির মেধা মনন স্বাধীনতা আসবে বলে মনে হচ্ছে। উপমহাদেশে হাজার বছর ধরেই ধর্ম কে একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে আর এটি হতে থাকবেই । এর থেকে সহসা মুক্তি আমাদের মিলবে না সেই বিষয় নিয়ে নিশ্চিত বলে দেয়া যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কসাই নামে কুখ্যাত তার আমলে ভারতে নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে তার ধিক্কার জানানোর ভাষা নেই। কিন্তু কথা হলো মোদিকে প্রতিরোধের নামে ব্যাক্তি ও রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করা জাতির জনকের প্রতিকৃতিতে আগুন দেয়া, ১৭ জনের প্রানহানি নিঃ সন্দেহে গভীর উদ্বেগের। এই মৌলবাদীদের হাত ঠেকে দেশকে রক্ষা না করা গেলে আগামী ১০ বছর পরে অবস্থা হবে ভয়াবহ হবে অনেকটা আফগানস্হানের তালেবানদের মতো। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। তিনিই এদের মদদদাতা। তার আশ্রয় প্রশয়ে আজ তাদের এত দুঃসাহস। দেশের ধর্মপ্রাণ মুসলিমদের আবেগ কে পুঁজি করে তিনি হেফাজত নামক ধর্মীয় মৌলবাদী সংগঠনের সাথে আতাত করে নিজের স্বার্থসিদ্বি করছেন । আসল কথা হলো ভারতের জঙ্গি দল শিবসেনা আর এই জঙ্গি হেফাজত আদতে একই মুদ্রার এপিঠ ওপিঠ। ধর্ম পুজি করে বিভাজন তৈরীই এদের কাজ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন