মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বিরোধীদলকে হরতাল প্রত্যাহারের অহ্বান জানালেন সরকারি দল। ভালো প্রস্তাব। সরকারী দলের দায়িত্ব জনসাধানের দুর্ভোগের কথা চিন্তা করা। অথচ ৩দিন হরতালের আগে মানুষের দুভোগের কথা জেনেও জনসমাবেশ প্রত্যাহার করেনি তারা।
যদিও এই ধরনের ঘটনা আমাদের জন্য নতুন নয়। আমরা এধরনের ঘটনায় অভ্যস্ত। বিরোধীদলের েেত্রও ঘটে থাকে। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায়না।
ব্যস্ত এ শহরে প্রায় এক কোটি লোকের বসবাস। জনসংখ্যা ঘনত্ব ২৩ হাজার প্রতি বর্গকিমি। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মানুষের বসবাস এ শহরে।
আগমীকাল থেকে টানা ৩দিন হরতাল। রাজধানীজুড়ে কর্ম দিবেসের ব্যস্ততা। হরতালের আগের দিন চলে গাড়ী ভাংচুর সহ নানা দূর্ভোগ। আতংক, ভয়, ঝুকির মধ্যদিয়ে দৈনন্দিন কাজে বাধ্যহয়ে রাস্তায় নামতে হয়।
এসবের কথা বিবেচনা না করে মতাসিন আওয়ামী লীগ রাজধানির সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করছে। শহরের প্রানকেন্দ্রে কর্মদিবসে সারাদেশ থেকে শত শত গাড়ি ভর্তি মানুষ এসে সমাবেশে যোগ দিচ্ছে। রাস্তায় যানযট ঘন্টার পর ঘন্টা, অনেকগুলো রাস্তা বন্ধ। বলা চলে পুরো শহরে স্থবিরতা বিরাজ করছে। সমাবেশের কারনে রাজধানীজুড়ে মানুষের দুর্ভোগ তিনদিন হরতালের দুর্ভোগের চেয়ে কম নয়।
রাজনৈতিক দলগুলো প্রায়ই তাদের সভা সমাবেশ করে থাকে। মানুষের দুভোগ চরম আকার ধারন করে।
জনসাধারনের দুর্ভোগের কথা চিন্তা না করে রাজনৈতিক নেতারা কর্মসূচী দিয়ে থকে। রাজনৈতিক দলের কর্মসূচী থাকবে, থাকতে হবে। কিন্তু মানুষের দুভোগের কথা চিন্তা করতে হবে।
দুর্ভোগ কমাতে নিুরূপে রাজধানীতে কর্মসূচি হতে পারে।
বন্ধের দিনে সভা সমাবেশ করতে করা।
ঢাকার অদূরে বড় কোন স্থানে সমাবেশ করা।
শুধু মাত্র ঢাকা কেন্দ্রিক সমাবেশ না করে ঢাকার বাইরের বিভিন্ন স্থানে করতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


