somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুতের চাহিদা মেটাতে আমরা সৌর বিদ্যুতের দিকে ঝুকতে পারি :)

০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দেশে অনেক দিন ধরে চলছে বিদ্যুতের সঙ্কট। লোডশেডিং একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। এখন যত দ্রুত সম্ভব বিদ্যুতের উৎপাদন বাড়ানো দরকার। বিদ্যুতের ব্যাপারে সরকারীভাবে কিছু কিছু উদ্যোগ নেয়া হয়েছে ঠিকই, কিন্তু সেগুলোর ফল পেতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু প্রতিমুহূর্তে মানুষের বিদ্যুত প্রয়োজন। এই প্রয়োজন মেটানোর জন্য সৌরবিদ্যুত একটা বড় উপায় হয়ে উঠতে পারে। সৌরবিদ্যুত ব্যবস্থা যাতে মানুষ অনেকটা সহজে এবং আরও কম খরচে পেতে পারে সেজন্য সরকারী পর্যায়ে আরও উদ্যোগ দরকার, যেসব সংস্থা এসব প্যানেল সরবরাহ করে তারা যাতে আরও সহজশর্তে এবং আরও কম খরচে সাধারণ মানুষকে এসব প্যানেল সরবরাহ করতে পারে সে ব্যাপারে তাদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সহায়তা করা দরকার। এখন লোডশেডিংয়ের সময় রাজধানীর একেকটি এলাকা বা একাধিক এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকে। সৌরপ্যানেলের ব্যবহার দ্রুত বাড়লে অনেক এলাকায় বাড়ি-ভবন-মার্কেটে আলো জ্বালানো সম্ভব হবে, লোডশেডিংয়ের হাত থেকে সংশ্লিষ্ট ভবন মার্কেট বা বাড়িগুলো মুক্ত হতে পারবে। সৌরবিদ্যুতের ব্যবহার যত দ্রুত বাড়ানো যাবে তত দ্রুত বিদ্যুত ঘাটতিও কমতে থাকবে। সেজন্য আরও উদ্যোগ নেয়া দরকার।

সৌরশক্তি আসলেই অফুরন্ত। সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করার কাজ খুব বেশি দিন আগের নয়। তবু অনেক দেশে অতি দ্রুত এর ব্যবহার বেড়েছে। এটি নানা দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই প্রযুক্তির ব্যাপারে আরও গবেষণা চলছে এবং এ ৰেত্রে অগ্রগতিও হচ্ছে। প্রচলিত পদ্ধতিতে বিদ্যুত উৎপাদনের জন্য কয়লা বা গ্যাস ইত্যাদি ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। তবে এক পর্যায়ে নানা পন্থায় বিদ্যুত উৎপাদিত হতে থাকে। জল বিদ্যুত, পরমাণু বিদ্যুত, বিশ্বের নানা দেশে দীর্ঘকাল ধরে উৎপাদিত ও ব্যবহৃত হচ্ছে। এছাড়া আরও নানা পন্থায় বিদ্যুত উৎপাদনের ব্যাপারে গবেষণা চলছে। বেশ কয়েকটি ক্ষেত্রে কাজও কিছু কিছু এগিয়ে গেছে। তবে এর মধ্যে সৌরবিদ্যুতের ব্যাপারটি ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করেছে এবং দিনে দিনে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে।
সৌরশক্তির সম্ভাবনা আমাদের দেশে যে অনেক বেশি তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বের অনেক দেশের চাইতে আমাদের দেশে সূর্যের মুখ দেখা যায় বছরে অনেক বেশি দিন। এই সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগানো দরকার। অপার সম্ভাবনার এই সৌরবিদ্যুত ব্যবহারের বিষয়ে উৎসাহ সৃষ্টি করার জন্য সরকারী পর্যায়ে কিছু কিছু ব্যবস্থা ইতোমধ্যেই অবশ্য নেয়া হয়েছে, সব সরকারী ভবনে সোলার প্যানেল যাতে ব্যবহৃত হয় সেজন্যও উদ্যোগ নেয়া হয়েছে।

সৌরবিদ্যুত অত্যন্ত সম্ভাবনা নিয়ে এসেছে আমাদের দেশে। এই সম্ভাবনাকে এখন যত দ্রুত ও যত দক্ষতার সঙ্গে এবং ব্যাপকভাবে কাজে লাগানো যাবে সকলের জন্য সেটই হবে লাভজনক, মঙ্গলজনক।


৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×