somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

wimax যুগে প্রবেশ করছে বাংলাদেশ!

২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে তারহীন দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি-ওয়াইম্যাক্স যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ। প্রথম দফায় আপাতত গুলশান-বনানী এবং বারিধারা এলাকায় ওয়াইম্যাক্স ইন্টারনেট চালু হবে। তবে সম্পূর্ণ ঝামেলামুক্ত সেবা দেয়ার লক্ষ্যে কিছুদিন পরীক্ষামূলক পর্যায়ে থাকবে এই কার্যক্রম। পরীক্ষা সফল হলেই গোটা রাজধানীকে একসাথে ওয়াইম্যাক্স সেবার আওতায় আনা হবে। বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে এটাই হবে প্রথম ডাটা আদান-প্রদান।

গ্রাহকের ঘরে ওয়াইম্যাক্স প্রযুক্তি পৌঁছে গেলেই তারা পাবেন দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সংযোগ। ওয়াইম্যাক্স প্রযুক্তিতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের গতি কোনো অবস্থাতেই সেকেন্ডে ১২৮ Kbps নিচে নামবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। একই সঙ্গে খরচ হবে বর্তমান ইন্টারনেট খরচের চেয়ে অনেক কম। বিভিন্ন প্যাকেজ আকারে এই খরচ ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। অজের কর্তৃপক্ষ জানায়, আগামীকাল বাণিজ্যমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান তাদের ওয়াইম্যাক্স কার্যক্রমের উদ্বোধন করবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

গত ২৪ সেপ্টেম্বর উন্মুক্ত নিলামের মাধ্যমে লাইসেন্স পাওয়া কোম্পানিগুলোর ৬ মাসের মধ্যে অপারেশনে আসার শর্ত ছিল। কিন্তু নানা অজুহাতে তারা কার্যক্রম শুরু করতে বিলম্ব করে। ওয়াইম্যাক্সের জন্য অধীর অপেক্ষায় থাকা গ্রাহকদের সংযোগ পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

এদিকে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ সম্প্রচার কাজ শুরু করলেও ওয়াইম্যাক্সের লাইসেন্স বিজয়ী শীর্ষ প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনিকেশন্স লিঃ এ সপ্তাহে তাদের যন্ত্রাংশ বসানোর কাজ শেষ করবে। সেক্ষেত্রে আগস্টের শুরুতে তারাও পরীক্ষামূলক সম্প্রচারে যাবে। তবে ইতিমধ্যে বেশ কয়েক হাজার গ্রাহক নিবন্ধন করে ফেলেছে। বাংলালায়নের এসব নিবন্ধিত গ্রাহক পরীক্ষামূলক কার্যক্রমের সময় থেকেই উচ্চগতির তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবে বলে জানা গেছে।

নিলামে চারটি কোম্পানিকে লাইসেন্সের জন্য মনোনীত করা হলেও শেষ পর্যন্ত এই দুটি প্রতিষ্ঠানই লাইসেন্স নিয়েছে। নিলামে বিজয়ী একটি কোম্পানি আর্থিক অসচ্ছলতার কথা বলে পরে লাইসেন্স নেয়নি। অন্যদিকে একমাত্র সরকারি অপারেটর বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিঃ (বিটিসিএল) এখনো তাদের পার্টনার খুঁজে পায়নি।

তবে অপারেশনের অপেক্ষায় থাকা কোম্পানিগুলো বলেছে, পরীক্ষামূলক সম্প্রচার কাজ শেষ হলে এ বছরের শেষ নাগাদ গ্রাহকদের মানসম্মত ওয়াইম্যাক্স সেবা দেয়া সম্ভব হবে। এ প্রসঙ্গে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ-এর হেড অব মার্কেটিং রাসেল টি আহমেদ ইত্তেফাককে বলেন, শুধু এটুকু বলা যায় যে, এ বছরের মধ্যে আমরা গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানসম্মত সেবা দেয়ার জন্য তৈরি হয়ে আসছি। জানা গেছে, অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ-এর পরীক্ষামূলক কার্যক্রমকে সামনে রেখে ফ্রান্স ভিত্তিক কোম্পানি অজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জীব আহুজা আজ সোমবার ঢাকায় আসছেন।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×