somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয়ের প্রেম-১৪

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব
Click This Link

কিষাণীর স্মৃতি থেকে-৩

শুরু হল তার সাথে পথচলা। ক্লাশ, লাইব্রেরী, মাঝে মাঝে বিরতি, টিএস সি তে চা খাওয়া, পড়ন্ত বিকেলে নদীর পাড় বা বোটানিকেল গার্ডেনে বসে থাকা। শুরুতে আমরা অনেক গুলো বন্ধু একসাথে ঘুরে বেড়াতাম, ধীরে ধীরে আমরা দু'জনে এসে ঠেকলাম।

আগেই বলেছি সে ছিল মেধাবী, সেইসাথে ফাঁকিবাজির যত কৌশল আছে তা ছিল তার নখদর্পনে। এই ফাঁকিবাজির কৌশল সে বহুবার ব্যবহার করেছে বাকী দিন গুলোতে। ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাশে যিনি ডেমোনস্ট্রেশন করাতেন তাঁকে সবাই খুব ভয় পেতাম, রিডিং না মেলা পর্যন্ত ছুটি নেই। আর ও বলতো দাঁড়াও ঝটপট রিডিং নিয়ে নিব, নিত ও তাই। আর সরল দোলকের প্র্যাকটিক্যাল এ আমাকে বলতো তুমি চুপ করে বসে থাকো আমি উল্টা দিক থেকে রিডিং মিলায়ে দিব, দ্রুত রিডিং নিয়ে খাতায় স্যারের সই করিয়ে দেড় ঘ্ন্টার ক্লাশ আধঘন্টায় শেষ করে দে ছুট । পাশেই বোটানিকেল গার্ডেন, এত কৌশলে যে একটি ঘন্টা বাঁচানো হল সেটি সেখানে বসে বা ঘুরে সদ্ব্যবহার করা হত।

বড় বড় পাতার একটি গাছ আমি বল্লাম এটা কি গাছ ? ও বলে ওমা তুমি চালতা গাছ চিনো না? আমি বলি চালতা গাছ এত সুন্দর! এত সুন্দর পাতা!
তারপর দেখি তাই তো গাছে তো চালতা ঝুলে আছে, পরদিন অবশ্য ও আমাকে লোক দিয়ে চালতা পেড়ে দিয়েছিল চালতার আচার বানিয়ে খাওয়াবো এই শর্তে। হাটতে হাটতে নানা কথা যার কোনটারই কোন মাথামুন্ডু নেই। এমনি করেই ও আমাকে চিনিয়েছিল জারুল ফুল, হালকা বেগুনী এই রঙটা আমার আগে থেকেই প্রিয়। এই ফুলটার এত সুন্দর নাম দেখে আমি আরো মুগ্ধ! দিনে দিনে আমি আরো চিনলাম রাধাচূড়া, মে ফ্লাওয়ার, হিজল গাছ; চিনলাম কাঁঠালীচাঁপা, স্থলপদ্ম; কিছু কিছু ফুলের নাম আমি জানতাম ও সেগুলোর ভুল নাম বললেই শুরু হত হৈ চৈ।

এ যেন এক রুটিন শুরু হল। আমার সিনিয়র রুমমেটরা পিচ্চি ছোট বোনটাকে সারাক্ষন উপদেশ দিতেন, তোমাকে ফার্ষ্টক্লাস পেতে হবে। আমি ভাবতাম এ আর এমন কি? ছুটির দিনগুলোতে আমার সিনিয়র রুমমেটদের শাসনে সকালের নাস্তা শেষে পড়তে বসতে হত। সকাল দশটা সাড়ে দশটা হলেই হলের গার্ডরা ডাকতেন , আপা আপনার গেস্ট। আমার যেন কানটা খাড়াই ছিল, সাথে সাথে উত্তর দেই, আসছি। আমাদের তিনতলার করিডোরের বারান্দায় দাঁড়ালে রাস্তা দেখা যেত। সেখানে দাড়িয়ে দেখতাম বন্ধুটি এসেছে, ও বলতো নিচে আসতে, আমি ইশারায় বলতাম আসছি পাঁচ মিনিট। তড়িঘড়ি তৈরী হয়ে নীচে। সোজা নদীর পাড়, বেশ কিছুক্ষন ঘুরেটুরে হলে ফেরা এবং বিকেলে যথারীতি আবার টইটই করে ঘোরা।

চলবে......

পরের পর্ব
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×