somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভূতি শূন্য মানুষ

২৪ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ জন্মগতভাবেই স্বার্থমগ্ন আর তাই অপরাধপ্রবণ। চোর কখনও দেখেনা তার চৌর্যবৃত্তির কারণে হারিয়ে গেলো একটি অসুস্থ মানুষকে বাচানোর সব আশা। ধর্ষক কখনও ভাবেনা তার ঘরের মা বোনের কথা। দাম্পত্য সুখের নেশায় ছেলেমেয়েরা ব্ল্লাড ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধ বাবাকে বের করে দেয় রাস্তার ফকির করে। অনাগত মৃতু্য ও প্রিয়জনের নির্মমতার অশ্রু ফেলে বৃদ্ধ কাপতে থাকে আমার সামনে, পানি ভেজা রুটি ছাড়া কিছুই খেতে পারেনা। বিবেকশূণ্য হয়ে দেখি অন্ধ ফকিরের ভিক্ষার থালা লুটে খাওয়ার আনন্দ। মানুষের অর্থ লালসার প্রায়শ্চিত্য করতে মেঘনার তীরে ভেসে আসে ফুলে ওঠা অর্ধগলিত লাশের বহর, খাদে পড়া গাড়ির মাঝে লাশের স্তুপ। ঢকঢক করে পানি খাওয়ার মত নিরাপরাধ নির্বিকার ভঙ্গিতে খেয়ে যায় দুনর্ীতির শরাব। পেশাদার কসাইয়ের মত বন্ধুর গলায় চালিয়ে দেয় ছুরি স্বার্থের জন্য বিকারগ্রস্থ মানুষ। আনন্দ, বেদনা, অনুভূতির রক্তবাহী শিরা -উপশিরা গুলো ফিনকি দিয়ে ছিড়ে যায়। মুক্তি পেয়ে বেচে যায় আত্মা যে আর হাসতে কাদতে বিচার চাইতে পারেনা। জমি সম্পত্তির লোভে নবজাতকের মাথা কেটে ল্যাট্রিনে ফেলে দেয়, খন্ড, খন্ড মানব মাংস ভাসিয়ে দেয় নালা নর্দমায়। আর কত? এত অবিচার আর দুঃস্বপ্নের ফিরিস্তি শুনতে শুনতে ধমনীতে আকস্মাৎ রক্ত ঢেউ ফুসে উঠে। ইচ্ছে করে আবেগ অনুভূতিশূণ্য রক্ত চালিত যন্ত্র দানব হতে। ইচ্ছের রশি টেনে ধরি, আর ফাসিতে ঝুলে যায় নরপিশাচ গুলো, তাদের বিষাক্ত আত্মাগুলো বেরিয়ে যায়। গড়গড় করে এগিয়ে যায় স্টিম রোলার, দুনীর্তির খোয়া ওঠা রাস্তার খাদটুকু ভরে যায় পাপিষ্ঠদের রক্ত, মগজ, মাংসে। কিন্তু ভীরুতা আর আত্ম অবিশ্বাসের ডালপালা আমাকে জাপটে ধরে তৈরি করে কাপুরুষতার আত্মগ্লানি। মানুষের উপকারের বিনিময়ে জোটে চরম প্রতারণা, তি, মৃতু্য। তাই এই নষ্ট সময়ের কোন এক দুর্যোগপূর্ণ রাতে সদ ইচ্ছার ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রাহত হই, অনুভূতিশূণ্য শ্বেত পাথর হয়ে দাড়িয়ে থাকি। দৈবাৎ সংঘাতের বিপরীতে অহিংস কিছু করার সাধ জাগে মনে। হাজারো এতিম শিশুর কলহাস্যে মুখরিত হয়ে হয়ে ওঠে আমার অনেক সাধ ও সাধনার বাগান। নতুন জীবন পাওয়া, যন্ত্রণামুক্ত রোগীর মুখে কৃতজ্ঞতার হাসি আমার ইচ্ছার জগতকে নতুন মাত্রা দেয়। নিজ স্বার্থ, চাহিদা, জীবনকে পদদলিত করে আবেগ অনুভূতিশূণ্য এক সন্ন্যাস জীবনের বাসনা জাগে। রক্ত, দ্রারিদ্রতা, রোগ, পঙ্গুত্ব, দুর্ভিক্ষ, মহামারীর পুরোনো আবেগ গুলো আমাকে তখন আর কষ্ট জর্জর করবেনা।,কেননা আমি কান্তিহীনভাবে এদের মাঝেই ঘন্টার পর ঘন্টা কাজ করে যাব কোন রকম বিনোদনের স্পর্শ ছাড়াই। অভিশপ্ত মানুষের প্রায়শ্চিত্যের স্বগর্ীয় ক্রুশ কাধে নিয়ে নগ্ন ফুলে ওঠা পায়ে মাইলের পর মাইল হেটে যাব ইশ্বরের এক পাপিষ্ঠ ণজন্মা দাস হিসেবে- বিবেক ও দ্বায়িত্বের বার্তা ছড়িয়ে মৃতু্য ও অশুভ পরিণামের ব্যাপারে সতর্ক করতে । আমার ইচ্ছার বন্দী গৃহে তাই নিজেকে একান্ত করে পাওয়ার স্বার্থপর বাসনা অব্যক্ত অভিমান নিয়ে ছাদ থেকে ফাস লাগিয়ে ঝুলে পড়ে।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×