ছবিঃ বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে ট্র্যাজিক মুহূর্ত
ড্রেসিং রুমের ব্যালকোনিতে দুহাতে মুখ ঢাকা শন পোলক হয়ে আছেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে করুণ ছবি।
( অবিচার ও দুঃস্বপ্নের উপাখ্যান)
গতকাল কেনসিংটন ওভালে এক দক্ষিন আফ্রিকান বোলারের ৬-২-৮-০ ওপেনিং স্পেল দেখে মনে হচ্ছিল, টেন্ডুলকার বা লারার বিশ্বকাপ না পাওয়ার দুঃখ তাঁর কষ্টের কাছে কিছু নয়। এরা দুজন বিশ্বকাপ পাননি, তাদেরও বিশ্বকাপ এমন পোড়ায়নি , যেমন পুড়িয়েছে এই পেসারকে। বিশ্বকাপ তার কাছে এক দুঃস্বপ্নের নাম ছাড়া কিছুই নয়।
দু দলের স্কোর সমান হয়ে যাওয়ার পর ব্যালকনিতে দাড়িযে পোলক যখন উৎসবের অপেক্ষায়, তখনই অবিশ্বাস ভরা চোখে দেখলেন পোলকের পাগুলে দৌড় আর ডোনাল্ডের রান আউট হয়ে যাওয়া। ম্যাচ টাই কিন্তু রান রেটের কারণে দক্ষিন আফ্রিকার বিদায়।
চার বছর পরের বিশ্বকাপে আরেকটি টাই, সেটি আরো ট্রাজিক। ডাকওয়ার্থ-লুইসের হিসাবের ভুল করে টাইয়ের স্কোরকে উইনিং স্কোর ভাবলো দক্ষিন আফ্রিকা। নিজের দেশে বিশ্বকাপ, অথচ সুপার সিক্সে যেতে হলো শুধুই দর্শক হয়ে। অধিনায়কত্ব হারাতে হলো পোলককে। ম্যাচ শেষে ভুলটা পরিষ্কার হওয়ার পর
এজবাস্টন ছিল দুর্ভাগ্য, ডারবানে ছেলেমানুষি ভুল-এদুয়ের কারণে দুটি টাই, দুটিতেই বিশ্বকাপ হতে বিদায়।
(আমি জানি আজকেও পারবেনা দক্ষিণ আফ্রিকা, কোন এক
অজ্ঞাত অভিশাপের প্রায়শ্চিত্য করতে গিয়ে...)
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা

মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।