দ্যাখো ভালবাসা তোমার
এলিয়েন ইটির মত নিস্পৃহ চোখে
তাকিয়ে আছে শুধু তোমার দিকে
দ্যাখো ভালবাসা তোমার
ওয়াল-ইর মত যন্ত্র ছিল
এখন ভালবাসার নবজাতক
ব্যথা পেলে শুধু কাঁদতে জানে ।
দ্যাখো ভালবাসা তোমার
টাইটেনিয়ামের আড়ালে লুকানো
রক্ত মাংসের মানুষ ছিল
আমি রোবোকপ নই, মানুষ
এই ধরো হাত, উষ্ণ কত
প্রেম বঞ্চিত শীতল ছিল ।
বিশ্বাস কর আমি সাইবর্গ নই
আমার আত্মা আছে,
প্রেম আসে, কান্না আসে,
বুকে কাপুনি আসে, অস্থিরতা আসে !
বিশ্বাস কর আমি যন্ত্র ভালবাসিনা
ঘৃণা করি-- এই দ্যাখো, তাকাও,
ভেঙ্গে দিলাম আমার প্রেমিকা গাড়িটা
নইলে যে তুমি আসতেনা, ভালোবাসতেনা ।
ভক্স ওয়াগেনের দিকে আর চোখ দিবনা
দেখো ভালবাসা তোমার তাকিয়ে আছে,
একবার সুযোগ দাও সামনে দাড়াবার,
কথা দিচ্ছি মানুষ ছাড়া কোনো যন্ত্র পাবেনা ।
বিশ্বাস কর আমি বোবা-বর্বর না
এটা পাথর নয়, আমার হাত,
এটা কাঁচ নয়, আমার চোখ
একবার স্পর্শের আগে ফেলে যেওনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




