somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক লাখ ষাট হাজার টাকা

২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শৈশবে আফজাল আঙ্কেলের বর্ণালী কনফেকশনারিতে যাওয়াটা ছিল আনন্দের বিরাট এক উপলক্ষ । বোয়াম ভর্তি চকলেট, তাক ভরা বিস্কুট, ট্রে ভর্তি মিষ্টির কনফেকশনারি ছিল সেটি। খাবারের বিপরীত তাক ভর্তি খেলনা। আমি শূণ্য হাতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। খেলনা হাতে পাবার সর্বশেষ স্মৃতি তারও অনেক আগে । অস্ট্রেলিয়া গিয়ে খেলনা গাড়ি নিয়ে এসেছিলেন বাবা। খেলনা পাবার স্মৃতি এতটুকুই ।খেলনা বা চকলেট জাতীয় 'অন্যায়' আবদার করার সুযোগ হয়নি বাবার হোটেলে। ঘটনাচক্রে ১৮ টাকা পেয়েছিলাম মায়ের মারফত। শহরে গেলে ১৫ টাকায় টেনিস বল পাওয়া যায়। বাসার কাছে আফজাল আঙ্কেলের দোকানে ১৮ টাকায় পাওয়া যাওয়া উচিৎ!

দোকানের কর্মচারী মোটাসোটা কাসেম ভাই এর হাতে ১৮ টাকা দিয়ে বললাম ওই টেনিস বলটা দিন । কিন্তু সেটার দাম ২২ টাকার কম তিনি রাখবেন না। অনেক অনুনয়, বিনয় করেও তাকে গলানো গেলনা । চার টাকার জন্য সেবার আমার টেনিস বল কেনা হয়নি।

অন্যের বল-ব্যাট হাতে নিয়ে বিকেলের খেলাধুলা চালিয়ে গিয়েছি ক্লাশ সিক্স পর্যন্ত। তারপরে বন্ধ হয়ে যায়। পাড়ার ছেলেরা যখন চাঁদা তুলে দল করে খেলা শুরু করে। অর্থাভাবে আমার আর কখনই খেলার মাঠে ফিরে যাওয়া হয়নি। ঠিক আছে পড়াশোনাই করি, খেলে সময় নষ্ট করে তো ভাল চাকুরি মিলবেনা।

আমি বাবার কাছে কিছু চাইনি। কিন্তু পরের সম্পদ দেখে মন খচখচ করা মানুষ বিরল না। স্কুলের প্রতিটা ছেলের যখন সাইকেল, আমার সাইকেল পাবার প্রয়োজনটা প্রশ্নবিদ্ধ হতে থাকে। মার মারফত জানতে পারি স্কুলে প্রথম হলে সাইকেল মিলবে, ২ য় হলে ভাল ঘড়ি বা জুতো, ৩ য় হলে হরলিক্স। পুরস্কারের লোভের চাইতে বাবার ভয়টা ছিল পড়াশোনায় মন দেবার মূল কারণ। নিজের কাছে শপথ করলাম কোনদিন টিভি দেখবোনা, খেলতে যাবোনা। সহপাঠীদের কেউ খেলতে ডাকলে বিরক্ত হতেন বাবা। ওরা ডেকে ডেকে সাড়া না পেয়ে চলে যেত।এমনকি ঈদের দিনেও ঘরের বাইরে আমাকে পাওয়া যেতনা।

মেধাশূণ্য সেই ছাত্র অমানুষিক পরিশ্রম করে বাবার ৩য় পুরষ্কার হরলিক্স জিতেছিল। সেই প্রাপ্তিতে তাই অনিবার্য কারণে সহপাঠীদের ধিক্কার ছিল।

"আমাদের মত খেলা ধুলা, আড্ডা দিয়ে পড়াশোনা করলে তুমি ফেল করতা মিয়া!"

শুধু পরীক্ষার আগের রাতে পড়ে ভাল ফলাফল করা মেধাবী অনেক, তাদের সমাদরও বন্ধু মহলে ব্যাপক। আসলে ভাল ফলাফল করতে খুব বেশি পরিশ্রমী হওয়া লাগেনা, কৌশলী, মেধার পরেও কিছুটা ভাগ্যের স্পর্শও লাগে। অথচ আমার মনে হত এক মুহূর্ত সময় নষ্ট করলে ছিটকে পড়বো, ফেল করবো। বাবা নীল রঙের পোগ্রেস রিপোর্টের দিকে তাকিয়ে তীর্যক মন্তব্য করবেন যদি ১ম স্থানের বাইরে কিছু দেখেন। কাজেই কৌশল, মেধার চর্চা, সময়ানুবর্তিতা কোন কিছুই হিসেবের মাঝে আসতো না।
প্রতিবেশি আন্টি যখন এসে দেখে গেলেন প্রায় অন্ধকার এক ঘরে মেঝেতে বসে পড়ছি --বাবা-মাকে শুনিয়ে গেলেন ছেলেকে একটা পড়ার টেবিল কিনে দেননা কেন ? ক্লাশ এইটে উঠে পড়ার টেবিল জোটে আমার এবং প্রথমবারের মত একটা বিষয়ে প্রাইভেট পড়ার মর্জি হয়।

বাবার কলিগদের সামনে বাবার মাথা উচু রাখাটা এক পর্যায়ে গুরুত্বপূর্ণ ছিল। পুরোপুরি নিরাশ করিনি তাকে । প্রাথমিক, জুনিয়র দুটোতেই ট্যালেন্টপুল ছিল।মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় আমার বাবার কী অর্থাভাব ছিল? তার চাইতে বরং নিজের পায়ে দাড়িয়ে নিজেরটা নিজে করে বাঁচার নির্দেশনা ছিল তাঁর উঁচু গলায়। আমি জানি আমার বাবার বাসা একান্তই আমার বাবার--সেখানে আমি অতিথি মাত্র । সেখানে বেড়াতে গিয়ে একটা ক্ষণস্থায়ী হোটেল মনে করেছি সব সময়। ছটফট করেছি কবে নিজের পায়ে দাড়াবো, নিজের রোজগার হবে, মুক্তি পাবো বাবার হোটেলের কারাবাস থেকে।

বিশ্ববিদ্যালয়ে এসে বুঝলাম ছাত্রাবাসে আমাকে নির্বান্ধব হয়েই কাটাতে হবে। ক্লাশ সিক্সের পর থেকে যে নির্বান্ধব, ঘরবন্দী-- তার মানসিক পছন্দ ও প্রবৃদ্ধি সমকালীন-সমবয়সীদের সাথে যাবেনা ---এটাই ছিল মর্ম কথা। আড্ডা দিলেই 'মেধাশূণ্য' ছাত্রের ফেল করার ভয় আকড়ে ধরতো, অথবা অতিরিক্ত পড়ার জন্য মেধাশূণ্য ছাত্রের 'আতলামি' করার বাড়াবাড়ি দেখানো হত বুঝদার ছাত্র পাড়ায়।

সময়ের মত অর্থ আতঙ্ক আমাকে আকঁড়ে ধরতো। টাকা পয়সার সমস্যায় পড়লে তো বাবা দিবেন না-- এটা জেনেই বয়স বেড়েছে।নির্বান্ধব ছিলাম বলে কোন বন্ধুর কাছে হাত পাতা যাবেনা-- সেটিও ছিল মাথায়। ১০০ টাকায় ৫০ ইউনিটের কার্ড কিনে ফোন বুথ থেকে সময় গুণে মাকে ফোন দিতাম। ফলাফল খারাপ হবার ভয়ে টিউশানি করাতাম না। বাবা যে ২-৩ হাজার পাঠাতেন ভালই চলে যেত। সেখান থেকে কিছু বাচাতাম, বিপদে-আপদে যদি লাগে। ভাল শার্ট, ব্র্যান্ডে কিছু, শৌখিন হবার কথা ভুলেও ভাবতাম না। মেধাশূণ্য, আতঙ্কবাদী, দুর্বল চিত্তের জীবদের বিপদাপদ মনে হয় বেশি হয়, সাহসীরা এত দুর্ভাগা হয়না।

কিন্তু কি অদ্ভুত নিয়তি! জীবন যুদ্ধের যতসব ঝামেলা এড়াতে যেই আমি ঘরবন্দী ছিলাম, পরের কথায় সাহস করে ঘর থেকে বেরিয়েই আমি সড়ক দুর্ঘটনায় পড়ি। ঋণ আমাকে জাপটে ধরে, অযোগত্য-অপ্রাপ্তি-অর্থহীনতার খোটা দেয়, জীবন নামক জুয়া খেলে নিঃস্ব হবার আতঙ্ক তৈরি করে। মনে হয় এখনও সেই বাবার হোটেলে দায়বদ্ধ হয়ে বন্দী আছি, বহু যুগ পরেও নিজের পায়ে দাড়িয়ে ওঠা হয়নি।

টিকে থাকতে হলে আমাকে আবার জুয়া খেলতেই হবে। খেয়ে না খেয়ে জমানো এক লাখ ষাট হাজার টাকা নিয়েই আমাকে জুয়ার আসরে হাজির হতে হবে। ঘরবন্দী গরু সিদুরে মেঘ দেখে ডরায়, সাহসের পরীক্ষা দিতে দিতে মানসিক চাপ ও দুশ্চিন্তায় জীবনটা দম বন্ধ করা প্রাগৈতিহাসিক গুহার মত মনে হয়।

ওভাবে বেঁচে থাকার চেয়ে নিজেকে জুয়ার আসরে নিঃস্ব, রিক্ত করে দিলেই যদি মুক্তি মেলে।




সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×