somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিলাপি, আগরবাতি আর গোলাপ জলের পবিত্র ধর্ম

২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিলাপি মনে হয় একটা ধর্মীয় মিষ্টান্ন । একটা সম্প্রদায়ের, তাই সাম্প্রদায়িক । শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের মূল আকর্ষণ । সেখানে গোলাপ জল ছিটিয়ে দেয়া হয়, আগরবাতিরও ব্যবস্থা থাকে । আগরবাতির কি পাপ ? গোলাপ জল তো দোষ করে নাই ।


জিলাপি ভিত্তিক ধর্মাচারটা সবার কাছেই গ্রহণযোগ্য । 'আবহমান', 'সার্বজনীন' আর যা যা মানবতাবাদী শব্দমালা আছে তার সাথে ভালো মিলে । মানুষের রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংস্কৃতির মাঝেও সুন্দরভাবে স্থাপন করা যায় । ধর্মের নামেই করা হয় । ধর্ম যেহেতু মানুষের সৃষ্টি, মানুষকেই এই ধর্মের কল্যাণকর ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে । মানুষের ব্যবহার ও ব্যবসার জন্য ধর্ম, ধর্মের জন্য তো আর মানুষ না ।


কবরের কি পাপ? কবর না দিয়ে মরণোত্তর দেহ দান করলে বরং উত্তম হত । বেওয়ারিশ লাশের দুর্দিনে চিকিত্স্যা বিজ্ঞানের ভালো সাহায্য হত । তারপরেও মানুষ জমি দখল করে কবর দেয়, সেটার উপরে ঢিবি তৈরি করে ভেড়াশাহর মাজার দেয়, ওরশ করে । কোরান শরীফে চুমু দেয় । পবিত্র ধর্ম, শান্তির ধর্ম ।


ভারতবর্ষের মানুষের ধারণা মুসলিমরা হত্যা, বর্বরতা চালিয়ে সনাতন ধর্মালম্বীদের আরবের ধর্মে ধর্মান্তরিত করেছে । সেটাকে ঐতিহাসিকভাবে ভুল প্রমাণের চাইতে, ধর্মীয়ভাবে ভুল প্রমাণের বেশ তাগিদ অনুভব হয় । ইসলামের আসল, সঠিক, ব্যাখ্যা সুফিবাদে, মরমীবাদে-- আজমিরির মাজার, শাহজালালের মাজার জনপ্রিয় হয়ে ওঠে, সার্বজনীন হয়ে ওঠে । দলমত, নির্বিশেষে সবাই যায় ভক্তি জানিয়ে শুভ কর্ম শুরু করতে ।


এমনকি বিমানবন্দরের মত জাগতিক স্থাপনায় শাহজালালের (রা.) নাম করণে কারো ধর্মনিরপেক্ষ প্রাণ কেঁপে ওঠেনা । এই ভাবমূর্তি নির্মাণ খুবই জরুরি যে সুফিবাদ এই দেশে ইসলাম এনেছে, ওহাবী-সালাফি-খারেজি সন্ত্রাসীরা আনেনি । "আব্দুল্লাহ" উপন্যাসে যে 'পীর ব্যবসা'কে মৌলবাদ বা ধর্ম ব্যবসা বলে স্কুলের ছাত্রদের পাঠ দেয়া হত, সে পীরের মুরিদরাই আজকাল সেই পবিত্র-শান্তির ধর্মের প্রমাণ দিতে গিয়ে স্বধর্মীয় ওহাবি উগ্রবাদীদের হাতে শহীদ হচ্ছেন । মাদ্রাসার ঘৃণিত ধর্মীয় "আলেমদের" চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক জাতীয় দৈনিক পত্র পত্রিকা গুলোতে 'প্রকৃত' ও 'শান্তির' ধর্মের বিশেষায়িত জ্ঞান বিতরণ করছেন ।

জিলাপি, আগরবাতি, গোলাপজলের ধর্ম প্রতিষ্ঠা করা গেলে খুব সহজেই ইজরায়েলের সাথে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কাশ্মীরে শান্তির সুবাতাস বয়, মায়ানমারে আর গণহত্যা ঘটেনা, বাবরি মসজিদ বাঁচাতে গিয়ে ৩০০০ আরবীয় সন্ত্রাসীকে মরতে হয়না, ধর্মের নামে এত রক্তপাত হয়না ।

কলংক থেকে বাঁচতে মুসলিমরা এমন ধর্মই তো চায়, নাকি ?
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×