somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষাদ গানের সিম্ফনি

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1. পোল্যান্ডের দক্ষণাঞ্চলের প্রদেশ স্লাস্ক-এর একটি শহরের নাম কটোউইচ। এই শিল্পনগরী, অধিকাংশ রেললাইনের কেন্দ্রীয় মিলনস্থল। এটি 1980 সালের সংহতি সংগ্রামে কৌশলগত দুর্গ হিসাবে পরিগণিত হয়। এই শহরে বসবাস করেন সামপ্রতিককালের সংগীত সুরকার হেনরিক গোরেক্কি । গোরেক্কির সিম্ফনি নং 3, শিরোনাম বিষাদ গানের সিম্ফনি, 1991 সালে আমেরিকান লেবেলে ইলেক্ট্রা কতর্ৃক প্রকাশিত হওয়া মাত্রই বিশ্বব্যাপী খ্যাতি পায়। এবং সর্বমোট বিক্রয়ের পরিমান দাঁড়ায় এক মিলিয়ন মার্কেরও বেশি। ধ্রুপদী সংগীত বাজার, যেখানে পাঁচ হাজারকেই ধরা হয় সাফল্য অর্জন হিসাবে, এই বিক্রয়ের মাত্রা সেখানে আনর্্তজাতিক সংগীত জগতকে বিমূঢ় করে দিতে যথেষ্টই! বিষাদ গানের সিম্ফনি তিনটি উচ্চ সপ্তকে বিভক্ত। এদের মধ্যে একটি "পবিত্র ক্রুশের জন্য বিলাপ," শিরোনামের প্রার্থনা সঙ্গীত, পোল্যান্ডে পনের শতকে সংসারত্যাগী সন্ন্যাসীদের মঠ থেকে গীত হয়ে প্রজন্মের পর প্রজন্মের ভেতর দিয়ে বয়ে এসেছে। আরেকটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে গেষ্টাপো বন্দী শিবিরে আটক আঠারো বছরের এক মেয়ে কতর্ৃক দেয়ালে খোঁদাইকৃত প্রার্থনা এবং তৃতীয়টি পোলিশ লোকসংগীত, যেখানে একজন মা যে তার প্রিয় দামাল ছেলেটিকে নির্মম শত্রু কতর্ৃক হারিয়েছে তার দুঃখময় বিলাপ। পুত্র আমার, আমারই গর্ভজাত শত আশার পুত্র আমার আমার সাথে ভাগ করে নাও তোমার ত এই মাকে দাও, যে তোমার যত্ন নিয়েছিল নিস্বার্থভাবে এবং সব সময় তোমাকে রেখেছে তার হৃদয়ে_ শোনাও তোমার মা ডাক আরেকবার তাকে তোমাকে আদর করতে দাও ফের যদিও তুমি চলে গেছ অনেক দূরে মা তুমি কেঁদো না চিরমঙ্গলময়ী পবিত্র জননী মেরী এই করুণ সময়ে আমাকে সাহায্য করো। পংক্তিগুচ্ছ "পবিত্র ক্রুশের জন্য বিলাপ" এর অংশ। এবং পরবর্তী অংশের পংক্তিগুলি গেষ্টাপো বন্দিশিবিরে আটক মেয়ের প্রার্থনা। আর তৃতীয় সিম্ফনিটি যা সন্তানহারা মায়ের আহাজারি, সেটি হল... কোথায় গেছে চলে আমার প্রিয় সন্তান? যখন বিদ্রোহ জাগল নিষ্ঠুর শত্রুরা খুন করল আমার দামাল ছেলেটারে অহ! ঘৃণিত খুনি পবিত্র ঈশ্বরের শপথ বল কেন তুমি খুন করলে ছেলেকে আমার কাঁদি আর কাঁদি আমি আমার সন্তানকে হায় কখনও আর আমার পাশে দেখব না এবং এই বুড়ো দু'চোখের থেকে আরও একটা শোকের নদী বয়ে গেলেও আমার সন্তানের জীবন আর ফিরিয়ে দেবে না তারা সন্তান আমার শুয়ে আছে কোথায় কোন স্মৃতিসৌধের শীতল মর্মরের নিচে কিন্তু আমি সে স্মৃতিসৌধ খুঁজে কী হয়রান, যতই খুঁজি না কেন হতভাগা ছেলে আমার কোন দিন আর শুবে না উষ্ণ বিছানায় শুয়ে আছে কোন কাঠফাটা মাঠের মাটিতে যেহেতু আমি আমার সন্তানকে বুকের পাশে নিয়ে শুনাতে পারছি না কোন ঘুমের গান হে ঈশ্বর তোমার পাখিরা এত চমৎকার গায় আমার সন্তানের জন্য একখানা নিদালী যেন গায় ঈশ্বরের হে আদুরে বুনো ফুল সাতরং আনন্দে ফুটে ওঠো আমার সন্তান যেন ঘুমাতে পারে একটু সুখে (অংশবিশেষ::বিষাদ গানের সিম্ফনি : কোরিয়ার উপন্যাস, লেখক : চোঅং চাআন, অনুবাদ : ফকরুল চৌধুরী, পর্ব 1ম বর্ষ 1ম সংখ্যা)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×