somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজাপতি ও ইউক্যালিপটাসের গল্প [3]

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

4.
রাত দশটার দিকে আমাদের টেঙ্ িচলল... যখন কাজি অফিসের দরজায় থামলাম, আমি থমকে দাঁড়ালাম, কেন আমি থমকে দাঁড়ালাম? তখন তোমার ছবি ভেসে এল, বছরের পর বছর চলে গেল, হায় প্রজাপতি আমাদের পথচলা রয়ে গেল সমান্তরাল, অথচ মাসখানেকের পরিচয়ে কবি শরিফ হোসেন নুসরাতের স্বাামী আর কবি আশরাফ কবির, যে বিবাহকে তুলনা করত কুটির শিল্পের সাথে, একটু পরেই সে দায়িত্ববান পুরুষ হতে চলেছে, আর আমি... আমরা কবে কাজি অফিসের গেট পাড় হব, কবে...

5.
আকাশি আমি আপনার চোখে অনেক মেঘ দেখেছি। মেঘের রং কালো, আপনার চোখের রং নীল, নীল রং আমার প্রিয়। কেননা প্রতি মুহূর্তে আমি কষ্টের চ্াষ করি। আমার জমিতে অনেক কষ্টের ফসল ফলে।
আমি এক কষ্ট পালক।
আপনিও কি কষ্ট পালেন ?
নিশ্চয়ই পালেন। আপনার সমস্ত অবয়বে আমি শুধু নীল দেখি। অবিরত নীল জলধারা প্রবাহিত হচ্ছে। সে নীলে আকাশে মেঘ হয়, নেমে আসে বৃষ্টি হয়ে। আপনার চোখ থেকে এত বৃষ্টি ঝড়ে... আমি ভিজে যাই, ভিজে ভিজে শীতঘুমে ভুলে যাই সব কিছু। ঘুম ভাঙে, ভুলে যাই আবার।
বাংলা একাডেমির বর্ধমান হাউসের পেছনে প্রথম পরিচয়। না, ভুল হয়ে গেল, তারও আগে আমাদের নিয়মের পরিচয়। আপনি কবিতা লিখেন এইভাবেই চিনলাম, তারপর ধুলোর আস্তরণ। বিস্মৃত হলাম, কত মানুষই তো কবিতা লিখে ! কিন্তু ভুলে থাকা গেল না। আপনার কবিতা নীল প্রজাপতি হয়ে মনের গহীনে কড়ানড়া শুরু করল। কবিতা জমাট বাঁধা বরফ গলাতে লাগল, স্মৃতিরা পত্রপল্লব ডাল বিকশিত হয়ে কল্পনার মহীরুহে পরিণত হল। আর তখন কি-বা করার থাকে, যখন সব পাখি উড়ে যায়, স্মৃতি তো আর উড়ে যায় না।
এখন মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, তুমি ঘুমাচ্ছ, এই শহর ঘুমাচ্ছে, জেগে আছে একজন ইউক্যালিপটাস। মধ্যরাতের নিঃস্তব্দতায় আশা জাগে, প্রজাপতি, তুমি যদি আমার ডালে এসে একটু বসতে ! কাক ডাকছে, ফ্যানের বিরক্তিকর শব্দ, ঘরে 100 ওয়াটের বাল্ব। মধ্যরাতে কাকের ডাকে অসহায় আকুতি বাতাসে ছড়িয়ে পড়ে। বাতাস অসহায়ভাবে আমার ওপর ঝাপটে পড়ে, আমি শীতল কাঁপুনিতে বিহ্বল হয়ে পড়ি। আমার পাশে শুয়ে আছে বইপত্র। মশারির ধার ঘেষে মশা ভন ভন করছে আর আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি, তোমার সাথে কতদিন কবিতা কবিতা খেলা হয় না! অতঃপর কবিতার খসড়া:

হে আমার প্রজাপতি, আমি তোমাকে নিয়ে আকাশে উড়ি।
যেমন চাঁদের শুভ্রতা বালির উপর এবং সমুদ্রে ভাসমান ফেনা
আমি কল্পনার পাখা মেলি, রাখি তোমার হাতে আমার হাত
এবং অনুভব করি, তোমার হৃদয় আমায় ঘিরে, আমাকে ভাবে
হে আমার প্রজাপতি, পৃথিবী কখনো ুদ্র, কখনোবা বিশাল
এবং আমি আশ্চর্য হই আমাদের নিঃসঙ্গ শীতলতায়_
তুমি এমন একজনকে ভাব যে তোমার হৃদয়ের কাছে
কিন্তু দৃষ্টি থেকে শত আলোকবর্ষ দূরে
এবং আমি আমার সব ভাবনা জড়ো করি
আমার ভাবনাগুলো দ্রুতগামী ঘোড়া
অথচ তোমাকে ছুঁুতে পারে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×