ল্যাব এইডের সামনে দাঁড়িয়ে ছিলাম ।রাত ৯ টার কিছু সময় পরে হবে হয়ত । রিকশার জন্য অপেক্ষা করছিলাম ।
-এই খালি যাবেন?একটু থেমে বললাম বাংলা মটর
রিক্সা ওয়ালা মাথা নেড়ে চলে গেল।
এমন সময় এক লোক আসল । লোক না বলে ছেলে বলাই ভাল , বয়স কম । যাই হোক সে আমাকে বলল
-আপনি কি বাংলামটর যাবেন?
-হুম
-আমিও যাব ।
তার মানে হচ্ছে যে আমাদেরকে এক সাথে যেতে হবে
রাজি হয়ে গেলাম । আমার কাছে যথেষ্ট ভাড়া ছিল । তাও উনার অনুরোধ রাখতে রাজি হয়ে গেলাম । আসলে তখন বিশ্বাস বা অবিশ্বাসের কথা মাথায় আসে নাই ,
পরে রিক্সা তে উঠার পর বিষয়টা মাথায় আসল । পকেটে আমার জীবনে কেনা সবচাইতে দামি সেট (গরীব মানুষের সন্তান ভাই,যা কিনব তাই দামি মনে হয় ।)এবং এটা আজকেই কেনা।হাতেও আবার বেশ দামি একটা ঘড়ি । তখন বেশ ভয় পেলাম । এদিকে রাস্তা নিরিবিলি । অন্ধকার ও ব্যাপক । অবিশ্বাস আর বিশ্বাসের দোলাচলে দুলতে লাগলাম । বিপদে পড়লে কি কি করব সব ঠিক করে নিলাম । রিক্সা থেকে লাফ দিব । তারপর একটা দৌড় দিব ,সবই ঠিক করে ফেললাম ।হাইট আর চেহারা দেখে কিন্তু বিপদজনক লাগল না । বরং দেখেই মনে হয় বিশ্বাস করা যায় । যাই হোক আমি ই কথা শুরু করলাম টুকটাক । কথাবার্তায় ভদ্রই মনে হল । অবশ্য দিনকাল এমন পড়সে যে কাউকে বিশ্বাস করা যায় না।
জানতে পারলাম উনি জগন্নাথ এ অনার্সে পড়েন । মনে আবার অবিশ্বাস একটা ধাক্কা দিয়ে গেল । যাই হোক অনেক কথা বার্তা
বললাম , জানতে পারলাম উনি ল্যাব এইডে একটা পার্ট টাইম জব করেন । নিজের সম্পর্কে কিছু তথ্য দিলাম । তখনো অবিশ্বাস কাটে নাই । এহ যে ভয়টা করছিলাম সেইটাই হইল । আম্মা বাসা থেকে ফোন দিলেন । কিছুই হয় নাই এমন ভান করে চুপচাপ বসে ছিলাম ।উনিই বললেন ভাই ফোন মনে হয় বাজতেসে । ধরলাম ফোন ।
যাই হোক তার কিছুক্ষন পর বাংলামটর এসে পড়লাম ।পরে দেখলাম নাহ নিরাপদেই আসছি । উলটা উনি ই আমার থেকে বেশি ভাড়া দিলেন ।মনে মনে লজ্জিত হলাম । নিজেকে ছোটলোক মনে হইল । অজুহাত দিব না ।নিজের তুচ্ছতা ঢাকার চেষ্টাও করছিনা ।শুধু একটা কথাই বলব । এখনো অনেক মানুষ আছেন যাদের বিশ্বাস করা যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


