আলো অন্ধকারেও প্রেম থাকে, থাকে না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কোবতে হল গিয়া একটা আজিব বিষয় মামা, বুঝলা? এখনই হয়তো দেখবা ঝড় ঝড় বৃষ্টি রাত্রিদিন, যেন ডুবিয়ে দিয়ে যাবে নচ্ছর শহরটারে। আবার দেখবা মরুভূমি, গলা শুকিয়ে কাঠ। হয় না, কিছুই, আসেই না যেন গোপন প্রেমিকা। বড়ই পরকীয়া সেই সর্ম্পক।
উথালের রোদ উঠলে কাসিপট্টির মাগীটা তার জানালা খুলে দেয়, তিন নম্বর ঘরের। দুই বাই দুই সেই জানালায় তিব্বতী পোশাকের সুতা উড়ে। আলো এবং হাওয়াদের যাতায়ত তাতেই বা কি করে বন্ধ হয়! সর্ম্পকের উন্নয়নে টেকসই অর্থনিতী, পড়ে যায় রোজ দুইতলার বিদ্ধান বালকটা।
রাস্তাটা যেখানে হঠাৎ গিয়া থমকে যায়, তার মাথার উপর একটা বৈদ্যুতিক বাল্ব ছিল। ঝুম বৃষ্টির রাতেও আলো শিকারী পতঙ্গদের সে কি ঝাপা-ঝাপি। যেন সেই মহান লালচে আলোয় মৃত্যু স্নান শেষে শুদ্ধ হবে! গ্যালবার শানু মুন্সি আচমকা এক বিপ্লবী ঢিল ছুড়ে ভেঙ্গে দিয়েছে সেই বাল্ব, পতঙ্গদের উড়োউড়ি। অনিঃশেষ শুদ্ধ হওয়ার মৃত্যুঝাপ। চিরস্থায়ী বন্দোবস্ত অন্ধকারের জন্য।
কিছুলোক অন্ধকার পছন্দ করে। আকারবিহীন জম্মান্ধ আলোতেই তার স্বঃস্তির নিঃশ্বাস। ভালবাসা এবং প্রেমেও, তারাও কিন্তু থাকে, একপ্রকারে। মহান দার্শনিক বলেছেন, প্রেমে তো পাপ নেই-ই বরং পাপেও প্রেম রয়েছে। অন্ধকার কিংবা আলোতে তার কিছুই যায়আসে না।
আর বৈদ্যুতিক বাল্ব এবং আলো, কার এতো ঠ্যাকা পড়ছে!
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।