আধাঁরের গল্প কিংবা বালক!
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদিন। সূর্যটাকে ছুয়েঁ দেবে বলে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল বালক। গোধূলির ক্লান্তিতে নেমে এলে আধাঁর, বালক হয়ে উঠল যুবক। আকাশে ঝলসে উঠল চাঁদ। মহুয়ার গন্ধে মাতাল হতে হতে যুবক বেছে নিল চাদঁনীকেই। তারপর যখন ফিরে এল তখন তার ঘর ছিল না। সেখানে চড়ুইপাখিদের নিত্য বনভোজন। দোয়েলের শিষে ফিঙ্গে আর ডাহুকের অধরা নৃত্য। ভালবাসায় মগ্ন জোনাকী এবং ঘাসফরিং।
উথলে উঠা জোয়ারে চাদঁনীর টান আরও প্রবল হয়। ভেঙ্গেচুড়ে একাকার করার বিভূতী ভালবাসায় চাদঁনী তার ঘোমটা খুলে ধরে, দামাল হাওয়ারা পরাক্রমশালী সম্রাটের মত দখল করে নেয় চাদঁনী মাখানো সেই চর। ডুবে যেতে যেতে, সেই রাতের আকাশে কি কেবল আধাঁরই ছিল? নক্ষত্রমন্ডলীর জোনাক আলো কি একবারও চোখে ধরাই দেয়নি?হায় যুবক আর কখনও বালক হবে না, একবুক হতাশায় চির যৌবনা চাদঁনীর জন্য কি অপার মমতাই না সে গিলেছিল জীবনের বিষ। বালক কখনই পিপাসায় কাতর ছিল না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন