somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ মানুষের জন্য

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা হাসতে হাসতেই মানুষকে কাঁদাই- নিজের অজান্তেই

চা খেতে খেতে পিছন থেকে এক মধ্যবয়স্ক মহিলা এসে বলল, বাবা – আমাকে একটু সাহায্য করবেন? আমার হার্ট এর ভাল্ব নষ্ট হয়ে গেছে” তার সাথে কিছু প্রেসক্রিপশন ও ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র ছিল। আমি তার হাত থেকে কাগজগুলো নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। কারন এমন অনেকেই ভুয়া কথা বলে ভিক্ষা করে। কাগজগুলো দেখে বুঝলাম যে, সত্যি সত্যি তার হার্ট এর দুটি বাল্ব নষ্ট ( MS & MR with TR )। কিছু টাকা দিয়ে যখন চলে আসতে লাগলাম ঠিক তখনই মহিলাটি ভেউ ভেউ করে কাঁদতে লাগলো এবং বলল, বাবা এত টাকা দিলেন কেন? আমার দুইটা বাল্ব কিনতে তো ১০০-১৫০ টাকা লাগবে। আমি খুব অবাক হয়ে বললাম কি হয়েছে মা? সে আরও কাঁদল এবং বলল কেউ বিশ্বাস করেনা বাবা, আমি কাল ঐ দোকানে গিয়ে যখন বললাম – আমার হার্ট এর দুটি বাল্ব নষ্ট হয়ে গেছে , কিছু সাহায্য করবেন? - তখন ঐ লোকটি আমাকে বলে ২০০ টাকা দিয়ে ১০০ পাওয়ারের দুটি এনার্জি বাল্ব লাগিয়ে দিবো? তাহলেইত হয়। মহিলাটি এই দুটি লাইন বলতে গিয়ে প্রায় ৫ মিনিট সময় নিয়েছে। কারন সে এতটাই কাঁদছিল যে কথা বলতে পারছিল না। চোখের পানি ধরে রাখতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমার চোখ ছল ছল করছিল। পাশে কিছু লোক ছিল তারাও কষ্ট পাচ্ছিল তা বোঝাই যাচ্ছিল। আমি কি বলবো, কি সান্তনা দিবো ভেবে পাচ্ছিলাম না। কিছুই বলার ভাষা নেই। শুধুই মাথায় আলতো করে হাত বুলিয়ে বললাম “ মা, এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। এখানে বসবাস করা খুব কঠিন। এই মানুষ ই আপনাকে কাঁদাবে, কষ্ট দিবে আবার এই মানুষই আপনাকে হাসাবে, ভালবাসবে” এই কথা বলে চলে এলাম। কিন্তু মন আমার সেখানেই পড়ে আছে বলে মনে হল। পুরা রাস্তাই চোখ আমার ছল ছল করছিলো। খুব কষ্ট পেতে লাগলাম। ঠিকমতো মনোযোগ দিয়ে গাড়ী চালাতে পারছিলাম না। শুধুই চিন্তা করছিলাম, আমরা কতটা খারাপ। একজন অসহায় গরীব মানুষের হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। খুব বেশী হলে কয়েকমাস বাঁচবে যদি না কোনও ভালো চিকিৎসা না নেয়া হয়। আর আমরা মানুষ হয়েও তা না জেনে খুব ছোট্ট একটা কথা বলেই এত বড় কষ্ট মানুষকে দেই। আমরা কি মানুষ হতে পারবোনা কোনোদিন?

পুনশ্চঃ
“আমরা মানুষকে সাহায্য করতে না’ই পারি কিন্তু এমন কোনও কথা বলা উচিৎ না- যা কারো হৃদয় থেকে রক্ত ঝরাতে পারে”
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×