somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঘা যতীনের মৃত্যুশতবার্ষিকী : বিপ্লবীরা মৃত্যুহীন!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কেবলমাত্র নয় মাস সময়সীমার ভেতর আবদ্ধ ছিল না। ঔপনিবেশিক বৃটিশ শাসনের বিরুদ্ধে উনিশ শতকের মধ্যভাগ থেকে বাঙালির স্বাধীনতা সংগ্রাম শুরু হয় বলে অধুনা ইতিহাস সাক্ষ্য বহন করে। তবে তারপর বৃটিশরা বিদায় নিলেও সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের সামরিক ও স্বৈরতান্ত্রিক শাসন-শোষণ থেকে মুক্তির জন্য বাঙালিকে আরও দুই যুগ সংগ্রাম করতে হয়েছে, যার সফল পরিসমাপ্তি ঘটে স্বাধীন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনন্যসাধারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে।

বৃটিশ ভারতে বাঙালিসহ ভারতকর্ষের সকল জাতিসত্ত্বার সংগ্রাম ছিল একসূত্রে গাঁথা- প্রধান লক্ষ্য ছিল ইংরেজ বিতাড়ন। বৃটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতার সংগ্রাম যা কখনও সশস্ত্র অভ্যুত্থানে রূপ নিয়েছিল- অনুপ্রাণিত করেছে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের। তবে স্বাধীনতার বেদিমূলে বাঙালির মত এত রক্ত অন্য কোনও জাতিকে দিতে হয়নি।
বৃটিশ ভারতে ক্ষুদিরাম, বাঘা যতীন, প্রফুল্ল চাকী, সূর্য সেন, প্রীতিলতাদের অপরিসীম দেশপ্রেম, সাহস ও আত্মদান শুধু ভারতবর্ষ নয়, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মুক্তি সংগ্রামরত যে কোনও জাতির অনুপ্রেরণার উৎস।

ভারতবর্ষে ইংরেজ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে যাঁরা সশস্ত্র সংগ্রাম করেছেন, এই সংগ্রামে যাঁদের আত্মদান ইংরেজ শাসকদের বুকে কাঁপন ধরিয়েছে, দুশ’ বছরের ঔপনিবেশিক শাসনের ভিত্তিমূলে আঘাত হেনে স্বাধীনতা অনিবার্য করে তুলেছে- তাঁদের অন্যতম বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (১৮৭৯-১৯১৫), যিনি ‘বাঘা যতীন’ নামে সমধিক পরিচিত। দেশমাতৃকার প্রতি গভীর ভালবাসা ও দায়বদ্ধতা, অপরিসীম সাহস ও শৌর্যবীর্য তাঁকে অগ্নিযুগের বিপ্লবীদের প্রথম পংক্তিতে স্থান দিয়েছে। মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর উড়িষ্যার বালাশোরের কপ্তিপোদায় ইংরেজ বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন তিনি। অন্তিম নিঃশ্বাস ত্যাগ করার আগে এই মহাবীর বলেছিলেন- “আমরা মরব দেশ জাগবে”।

বাঘা যতীনের জন্ম আমাদেরই বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। এ বছর এই মহান বিপ্লবীর মৃত্যুশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক সমাজ এবং মুক্তিযুদ্ধোত্তর প্রজন্ম বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশে এই আয়োজনের জন্য বরেণ্য বুদ্ধিজীবী ও স্বাধীনতা সংগ্রামী অধ্যাপক আনিসুজ্জামান পদ্মভূষণ-এর নতৃত্বে শত সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতে বিস্তৃত বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুশতবর্ষিকীর অনুষ্ঠানমালার সূচনা হবে আজ ২ সেপ্টেম্বর (২০১৫) সকাল ১০টায় এই অকুতোভয় বঙ্গসন্তানের জন্মস্থান কুষ্টিয়ার কয়া গ্রাম থেকে। সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে বাঘা যতীনের পৌত্র উন্দুজ্যোতি মুখোপাধ্যায়সহ দুই দেশের সরকারের মাননীয় মন্ত্রীগণ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুশতবার্ষিকীর অনুষ্ঠানমালার সফলতা কামনা করছি। এই বীর বিপ্লবীর প্রতি বিনম্র প্রণতি ও গভীর শদ্ধার্ঘ্য নিবেদন করিছ।

বিপ্লবীরা মৃত্যুহীন!

[শহীদ বাঘা যতীনের মৃত্যুশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি কর্তৃক প্রকাশিত ও প্রচারিত আমন্ত্রণ পত্রের অনুলিখন]
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

×