somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিরোসিমা-নাগাসাকির গণহত্যা ও আমাদের বিবেক

১৪ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার রিমন০০৭ হিরোশিমা নাগাসাকি'র উপর কিছু ছবি দিয়ে পোষ্ট দিয়েছিলেন। সেখানে বেশ কিছু ব্লগারের মন্তব্য দেখে আমি হতবাক।

দেখছি গণহত্যা সাপোর্ট করার লোকের অভাব নাই। (তবে কী পারমানবিক বোমা মেরে নির্বিচারে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা গণহত্যার সংজ্ঞায় পড়ে না?)

আমেরিকার বোমা ফেলা ছাড়া বিকল্প ছিলো না বলেন যারা, তারা কি জানেন 'ম্যানহাটান প্রকল্প' এর বিজ্ঞানীরা পরীক্ষামূলক প্রথম বোমাটা ১৬ ই জুলাই, ১৯৪৫ সালে প্রথম বোমাটি নিউ মেক্সিকোতে ফাটানোর পর, আমেরিকার প্রেসি্ডেন্ট ট্রুম্যানের আর তর সইছিলো না। কিভাবে যে আর ২০ দিন নির্ঘুম কাটিয়েছেন সে শুধু তিনিই জানেন।

অথচ জাপান এমনিতেই যৌথ বাহিনীর আক্রমনে রণে ভঙ্গ দিয়েছে। তাদের আর্ত্মসমর্পণ শুধু সময়ের ব্যাপার ছিলো। তারা শুধু আর্ত্মসমর্পনের কিছু শর্তগুলো পর্যালোচনা করছিলো। এ নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করছিলো। এক বৈঠক শেষে তৎকালিন জাপানী প্রধানমন্ত্রী সুজুকির 'মকুসাৎসু' কথাটার ভুল অনুবাদ ইংরেজিতে করা হয় এবং যা আমেরিকার জন্য বর হয়। তা সারা বিশ্বে প্রচার হয়ে যায় পশ্চিমা গণমাধ্যম দ্বারা।একটু জটিল অর্থের এ জাপানি শব্দটাকে ইংরেজি অনুবাদে বলা হল 'অগ্রাহ্য' করা অর্থে। তার মানে জাপান সব কিছু অগ্রাহ্য করছে।

আমেরিকার বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে নিজেকে জাহির করার এইতো সুযোগ। সবাইকে হটিয়ে বিশ্বমোড়ল ঘোষনা করার জন্য পারমানবিক বোমা না ফেললেই নয়।

৬ আগষ্ট প্রথম বোমা 'লিটল বয়'ফেলা হয় হিরোশিমাতে। তাৎক্ষণিক অর্ধলক্ষ এবং মাত্র চারদিনের মাথায় আরো অর্ধলক্ষ এর বেশি সাধারণ মানুষ মৃত্যুর কোলে ঝরে পড়ে। তাতেও মন ভরে না ট্রুম্যনের ।

তখনো আরো দুটো বোমা মজুত আছে সেগুলো মানুষের উপর দিয়ে টেস্ট করতে না পারলে কী হয়!!!

তাই দ্বিতীয় বোমা 'ফ্যাটম্যান' ফেলা হয় নাগাসাকি'তে ৯ ই আগষ্ট। ৪০০০০ নিরীহ সাধারণ মানুষ মারা যায় এখানে।

এখনো যে বাকী আর একটা বোমা, এটা না ফেললে নোবেল বিজয়ী সেসব পারমানবিক বোমা-বিজ্ঞানী আর ট্রুম্যানের ষোল কলা পূর্ণ হবে না।
কিন্তু ততক্ষণে জাপান আমেরিকার পায়ে ধরে বসেছে। 'মাফ চাই। মাফ চাই। আর না।'

আর মিত্র শক্তিও আমেরিকার সমালোচনা করা শুরু করে দিয়েছে।

ট্রুম্যান তার ভাষনে তার অপকর্মের সাফাই দিতে গিয়ে বললেন, কম সময়ে এবং কম জান মাল ক্ষয়ে যুদ্ধ শেষ করার এর কোন বিকল্প নাকি ছিল না!!!!!

আর আমরাও তার কথাটাকে বিশ্বাস করি, এ নিয়ে বিতর্কে মাতি।

ওই সুরে মিলিয়ে বলি, মানুষ নাকি জাপানিরা ? ওরা লক্ষ লক্ষ চীনাদের মেরে কচু কাটা করেছে, বৃটিশদের মেরেছে আমেরিকানদের পার্ল হারাবারে চুবিয়ে মেরেছে তাই ওদের জন্য এটাই উপযুক্ত সন্মান এটাই প্রাপ‌্য!!!!!!!
আর এটা না করা হলে এতো সহজে কী ওরা দমতো!!! যে জাতি এরা!!!

যাহোক, সমালোচনা এবং জাপানের পরাজয় মেনে নেয়ায় তৃতীয় বোমাটা আর ফেলা হল না জাপানের উপর!!! আমেরিকানদের আক্ষেপ হয়তো এজন্য থেকেই যাবে। আর আক্ষেপ থেকে যাবে সেসব নির্লজ্জ সমালোচকেরও যারা গনহত্যাকে সাপোর্ট করেন।

বরাবরই যুদ্ধ বাজাবে, নিপীড়ন করবে রাজা-মহারাজারা আর মরবে সাধারণ মানুষ, মারবেও তারা সাধারণ মানুষকে। আর এসবের স্বপক্ষে বিতর্ক করেও যাবে কিছু বিবেকহীন মানুষ। ধিক্কার তাদেরকে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×