somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো কাপড়ে ঢাকা রাজধানী: তোষামদ না শোক প্রকাশ...?

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বঙ্গবন্ধু স্মরণে কালো ব্যানারে ছেয়ে গেছে ঢাকা

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণে আর তার খুনীদের ফাঁসি ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রোববার পুরো ঢাকা নগরী যেন মুড়ে দেওয়া হয়েছে কালো ব্যানারে।

দেওয়ালে দেওয়ালে সেঁটে দেওয়া হয়েছে 'জাতির পিতার বিদেশে পালিয়ে থাকা খুনীদের দেশে এনে ফাঁসি চাই' দাবি সম্বলিত অসংখ্য পোস্টার। বিভিন্ন ভবন ও বিল্ডিং-এর ছাদে উড়ছে কালো পতাকা।
জাতীয় শোক দিবসে রাজধানীর প্রায় সর্বত্রই শোনা যাচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ।

জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্টের শুরু থেকেই দলীয় ব্যানারের পাশাপাশি আওয়ামী লীগ ঘরানার লোকজন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যানার আর পোস্টার টাঙাতে শুরু করে।

এতোদিন তুলনামূলক তা কম থাকলেও রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় এমনকি অলিতে গলিতে দেখা গেছে কেবল কালো ব্যানার আর পোস্টার। প্রধান সড়কগুলোতে তৈরি করা হয়েছে কালো ব্যানারের তোরণ।

কিন্তু ভাই আমার কথা অন্যখানে, বুঝলাম ব্যাপক শোকে শোকাহত আমারা পুরা জাতি। তার মধ্যে না হয় আমাদের নেতা-নেত্রীরা এক ব্যাগ বেশি শোকাহত। আর তাদের এই চরম শোক কালো কাপড়ে পরিনত হইয়া আমাগো পাড়া মহল্লার আগায় আগায় উড়তে থাকে। তয় কাহিনী হইলো তাগো এই কালো কাপড় আর এর অভ্যন্তরে লিখিত শোক বানী কতটা শোক প্রকাশ করে তা নিয়া ব্যাপক সন্দেহে আছি। তাদের আকাঁ লেখা, আর কালো কাপড় শোক এর বদলে আমরা সহজেই চরম তোষামদী ভাব দেখতে পাই। তাদের শোক বানীর আয়তনের চেয়ে অনেক আংশে নিজের নাম আরো মোটা কালিতে লেখার চেষ্ঠা চালান।

আবার যারা এখোনো সুবিধা করে উঠতে পারেন নাই তারা নিজের গাটের পয়সা খরচ করে বড় ভাই এর মন যোগাতে ব্যনারে বড় ভাই এর নাম বড় ফন্টে দিয়া দেন। তাই বইলা আবার নিজের নাম দিতেও ভুল করেন না।

প্রতিযোগিতা যদি এতেও থামতো তাও একটা কথা..। আমার নিজের কানে শোনা এক ডায়লগ এমন। "এলাকার এক পাতি নেতা আর্টের দোকানে যাইয়া কইতাছে: ওই মিঞা ১৫ লেহাড়ারে এমুন লাল করবা যাতে হালায় এমপির চোক্কে যাইয়া বিন্দে। গত বারের ব্যানারে মোডে একটা সুবিধা হয় নাই। এই বার তো আড়াই গজ বাড়াই দিলাম।" এই হইলো তাগো শোকের অবস্থা। কবে নিস্তার পাবে এই জাতি? জাতির পিতার মৃত্যু দিবস টারে জন্মদিনের চেয়ে মহা ধুমাধামে পালন বন্ধই বা হইবো কবে? কবেই বা শোক প্রকাশ পাইবো অন্তর থাইকা?

জানান ভাইয়রা জানান...
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

×