মনকে চিনে মানুষ চিন
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনটা যে কি?দেখতে কেমন?
কেউ কি পারো বলতে,
আঘাত কি তার কেউ দেখেছ?
কিংবা দুখে জ্বলতে?
কার ভালো মন তিক্ত কেবা?
বোঝা কি যায় দেখে?
হাসি খুশি কেউ তো থাকে
দুঃখ গোপন রেখে।
মন ভালো কি তিক্ত এখন
হোক না যেমন খুশি,
সুস্থ না কি অসুস্থ তা
যায় কি রাখা পুষি?
একসাথে রোজ চলছো তবু
নাই বা যদি বোঝো,
দাও ছেড়ে দাও এমন সাথি
অন্যকে যাও খোঁজো।
লাগলো কি চোট একটুখানি
মোচর দিলো মনে,
তাও ভালো না ছড়াইনি যে
মুক্তা উলুবনে।
বন্ধুরা সব ভাবছো এসব
প্রলাপ গাঁজাখোরের,
ভাবতে থাকো বুঝবে সেদিন
ছিড়লে বাঁধন ডোরের।
আজ এখানে টানছি ইতি
সবাই থেকো ভালো,
মনকে চিনে মানুষ চিনো
নয়তো সব হারালো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন