বিশ্বে সেরা
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুই সতীনের ঝগড়া চলে
কে কাকে শেষ কী যে বলে
দূর থেকে তাই সারা,
থাকলে কাছে কেমন জানি
ছিড়তো কি চুল দুজন টানি
থাকতো চেয়ে কারা।
আম জনতার ভর করে কাঁধ
মিটায় মনের সবগুলো সাধ
দুজন মহারানী,
ক্ষমতার ঐ গদির যে লোভ
কতভাবে তাই ঝাড়ে ক্ষোভ
জনতার হয়রানি।
কেউ বলে দেশ বাবার গড়া
কেউবা স্বামীর হাতে ধরা
ভাগ পেয়েছে শেষে,
চাটুকারের দল যে কিছু
চলে সদাই ওদের পিছু
উচ্ছিষ্ট চায় ঘেষে।
আমরা তো নই পড়শি সবে
দেশ মাতারই অংশ যবে
সব শরীরেই আছে,
দুই সতীনের মুখ বেঁধে দাও
চেয়ার থেকে ওদের হটাও
শক্তি সবার কাছে।
বাংলা মায়ের সন্তানেরা
বিশ্ব মাঝে তোমরা সেরা
কীর্তি অনেক গাঁথা,
ভয় পেয়ে তো যায়নি পিছে
এখন কিসব ভাবছো মিছে
যাক না চলে মাথা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন