somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমাদের গণতন্ত্র আজ জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে 'ক্লিনিক্যালি ডেড' হয়ে গেছে"

২৪ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"একাত্তুরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী খান সেনারা বাঙ্গালীদের চোখ উপড়েছে, নির্যাতন করেছে,এমনকি গোটা জাতিকে 'হারামজাদা' বলে গালিও দিয়েছে। কিন্তু স্বাধীনতার একচল্লিশ বছর পেড়িয়ে আজ যখন দেখতে হোল কোনও এক বাংলাদেশীয় 'খান' প্রতিপক্ষ রাজনিতিককে লাখ-লাখ মানুষের সামনে হারামজাদা গাল দিয়ে চোখ তুলে নেয়ার হুমকি দিলেন, জুতো পেটা করার কথা বললেন,... "
-----
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবাইয়াৎ ফেরদৌসের উপস্থাপনায় 'আওয়ার ডেমোক্রেসি' বা আমাদের গনতন্ত্র শীর্ষক আলোচনা অনুষ্ঠানটি প্রতিপাদ্য বিষয় ছিল 'ঈদ-পুজায় নিরাপদে ঘরে ফেরা'। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ মন্ত্রী এবং শ্রমিক পরিবহণ নেতা-কাম-মালিক শাহজাহান খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য মোঃ ইস্রাফিল আলম,আওয়ামিলীগের আরেক এমপি গোলাম মওলা রনি, বিএনপি দলীয় এমপি রাশেদা বেগম হিরা, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা এবং অভিনেতা ইলিয়াস কাঞ্চন, জাতীয় পুজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, র‍্যাপিড একশন ব্যাটেলিয়নের পরিচালক কমান্ডার এম সোহায়েল,পরিবেশ আন্দোলনের নেতা স্থপতি ইকবাল হাবিব, ইত্তেফাকের সাংবাদিক মনির হায়দার, ইনকিলাবের জাকারিয়া কাজল এবং প্রবাসী সাংবাদিক নিশাদ দস্তগীর।

আলোচনার এক পর্যায়ে নৌ-পরিবহণ মন্ত্রী তাঁর স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গীতে বিরোধী দলের কিছু নেতার নাম উল্লেখ করে তাঁদের চাঁদাবাজ, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ আখ্যা দিতে থাকলে, বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, "আমাদের সময় দুর্নীতি আর চাঁদাবাজি হয়েছে, এখন কি এসব বন্ধ হচ্ছে – সেই হিসাব দেন। এখনতো লোকজন আপনাদের চোর বলছে।"

এরপরই মন্ত্রী ক্ষিপ্ত হয়ে ধমক দেন বিরোধী দলের সিনিয়র নেতাকে। মন্ত্রী আবার বলতে শুরু করলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তাঁর কথার পিঠে কথা বলতে থাকলে হথাৎ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্ত্রী শাহজাহান খান। তিনি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আপনি থেকে তুমি সম্বধন করে হুংকার দিয়ে বলে ওঠেন, "হারামজাদা তুমি জানোনা একজন মন্ত্রীর সাথে কীভাবে কথা বলতে হয়? তোমাকে আজ জুতা পেটা করবো।" মন্ত্রীর এসব কথায় একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি মাথা নিচু করে স্টুডিও থেকে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মন্ত্রী চিৎকার করে বলে ওঠেন, "রফিক তুমি শাহজাহান খানকে চেনোনা। আজ এখন তোমার চোখ তুলে ফেলবো।"
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×