somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকসার জমিন সাদ বাদ, হুমায়ুন আজাদ এবং জামাত-বিএনপি

২৪ শে মে, ২০০৮ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. গত কয়দিন ধরে "পাক সার জমিন সাদ বাদ" বইটি পড়ছি। তাতে যা কিছু বলা হয়েছে তার সবই জামাতে ইসলামী এবং বিএনপি কে নিয়ে। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামাত জোট সরকারের মদদে তাদের সমর্থকদের দ্বারা সারাদেশে সংখ্যালঘুদের ওপর চালানো বর্বর নির্যাতনের পটভূমিতে উপন্যাসটি লেখা।

পড়তে পড়তে একটা প্রশ্ন মাথায় এলো। বইটিতে জামাত-বিএনপির কর্মকান্ডের বিবরণ আছে। এতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের গাত্র দাহ হবার কারণ কি? কেন জামাত-বিএনপির কর্মকান্ড নিয়ে লেখার কারণে ক্ষিপ্ত হয়ে অন্য একটি দল জামাতুল মুজাহিদিন হুমায়ুন আজাদের ওপর হামলা করলো?

আমরা মনে হয় বোকার স্বর্গে বাস করি, না হলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সাথে জামাতের কোন সম্পর্ক নাই এ কথা আমাদের কেন বোঝানোর চেষ্টা করা হচ্ছে!

২. দেশজুড়ে সিরিজ বোমা হামলায় একই সাথে ৬৩ টি জেলার প্রায় ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আমাদের দেখানো হল জেএমবির শীর্ষস্থানীয় সাত-আটজনকে ধরা হয়েছে, এবং কিছুদিন আগে তাদের তড়িঘরি ফাসি দেয়া হল। এছাড়া সারা দেশে কয়েকশ জেএমবি কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। বর্তমান অবস্থা দৃষ্টে মনে হয় জেএমবি শেষ। এতটুকু একটা দলের পক্ষে ৬৩ টি জেলার ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ ঘটানোর কাহিনি কতটা বিশ্বাসযোগ্য। বড়ধরণের কর্মীবাহিনী আছে এমন কোন দলের পক্ষেই এ কাজ সম্ভব। তার মানে জেএমবিকে শুধু সামনে রাখা হয়েছে, পেছনে কাজ করেছে এমন কোন দল যাদের সাংগঠনিক শক্তি বেশি। জামাত ছাড়া বাংলাদেশের আর কোন ইসলামী দলের সে ধরণের সাংগঠনিক বিস্তার আছে বলে আমার জানা নেই।

৩. সিরিজ বোমা বিস্ফোরনেরপরপর দেশ জুড়ে বস্তায় বস্তায় বিস্ফোরক, পাওয়ারজেল আর বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম পাওয়া গেল। সেগুলোর পরিমান এতই বেশি যে মনে হচ্ছিল কোন বড় ধরণের যুদ্ধ করার পরিকল্পনা ছিল ওদের। পত্রিকায় দেয়া তথ্য গুলো একত্রিত করলে দেখা যায় বিএনপির মাঝারি গোছের নেতা যেমন: ব্যারিস্টার আমিনুল, মিনু, বুলু ইত্যাদি এবং অন্যান্য উৎস থেকে জেএমবির জোগাড় করা তহবিলের পরিমান ৫-৬ লক্ষ টাকার বেশি হবে না। এই সামান্য টাকা দিয়ে বস্তায় বস্তায় বোমা তৈরির এত সব সরঞ্জাম কেনা যায় একথা পাগলেও বিশ্বাস করবে না। অথচ আমাদের সেই বুঝ দেবার চেষ্টা চলেছে।

এখন কথা হল এত বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম কেনার টাকা জেএমবি কোথায় পেল? ইসলামী ব্যাংকের মাধ্যমে জঙ্গীদের টাকা লেনদেন হয়েছে বের হবার পরও কেন একটি মাত্র শাখাকে ১ লাখ টাকা জরিমানা করা হল? কেন জঙ্গীদের অর্থায়নের ব্যাপারে কোন রা নেই? কেনই বা বিষয়টাকে চেপে যাবার চেষ্টা করা হচ্ছে?

৪. বাংলাভাই তার কর্মকান্ড শুরু করার পর খালেদা-নিজামী সেসব মিডিয়ার সৃষ্টি বলে আড়াল করার চেষ্টা করেছিলো কেন?

অনেক প্রশ্ন জমা হয়ে আছে, মাত্র কয়টা এখানে দিলাম। উত্তর পাব কি? আপনারা কি বলেন?
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৮ রাত ৩:১২
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×