somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম বাংলার নায়াগ্রা এবং রাইখাং/রাখিয়াং লেক থেকে (ফটোব্লগ)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ছবি: দূরের পাহাড় থেকে বগালেক)

ঘুরে বেড়াতে আমার খুব ভাল লাগে, তাই সময় পেলেই কয়েকজন বন্ধুকে জড়ো করে চলে যাই - কখনো সমুদ্রে, কখনো জঙ্গলে, কখনোবা পাহাড়ে। এর মধ্যে পাহাড় আমাকে খুব বেশি টানে। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় ২০০৪ সালে প্রথম কেওক্রাডং যাই। তারপর থেকে বেশ কয়েকবার বান্দরবানে গিয়েছি। এভাবে একবার রাখিয়াং বা রাইখাং লেক সম্পর্কে জানতে পারি - এটা বান্দরবানের সবচাইতে বড় প্রাকৃতিক লেক, বগা লেকের চাইতে কয়েকগুন বড়। আর্ও জানতে পারি এই লেকের কাছেই আছে একটা জলপ্রপাত যার দ্বিতীয়টি বাংলাদেশে নেই।

তবে অনেকদিন ধরে এ যায়গাটিতে যাবার ইচ্ছা মনে পুষে রাখতে হয়েছিল, কেননা যাবার রাস্তা খুবই দুর্গম এবং বান্দরবানের যে কোন জায়গা থেকে এখানে যেতে বেশি সময় লাগে।

গত ডিসেম্বরে ঈদের পরপর অফিস থেকে ছুটি ম্যানেজ করে আমি আর আমার বন্ধু মিথুন বেড়িয়ে পড়লাম রাইখাং লেক আর জলপ্রপাতের উদ্দেশ্যে। রাইখাং লেক ভারতের মিজোরাম বর্ডারের একদম কাছে। বগালেক থেকে চারদিনের মত সময় নিয়ে যেতে পারলে রাইখাং লেক মোটামুটি ভালভাবে যাওয়া যায়, কিন্তু আমাদের হাতে সময় না থাকায় মাত্র দু'দিনে সে পথ অতিক্রম করতে হয়েছিল। ফলে আমাদের রাতের বেলাও হাটতে হয়েছিল, পায়ের অবস্থা কি ছিল তা নাই বা বললাম!! রাইখাং লেক থেকে বগালেকে ফিরে হাটুর নিচ থেকে কোন অনুভূতি ছিলনা, মনে হচ্ছিল পা দুটো কাটা পড়েছে। তবে এই যাত্রায় যে সব জায়গা দিয়ে গিয়েছি সেসব দৃশ্য পথের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। তার কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবার ভাল লাগবে :)

১. আমাদের মূল যাত্রার শুরু বগা লেক থেকে, মিথুন আর আমার সাথে আমাদের পুরোনো বন্ধু লারাম। এবারে ট্যুরিস্ট বেশি থাকায় লারাম আমাদের সাথে যেতে পারেনি, তবে গাইড ঠিক করে দিয়েছিল।


২. বগালেক থেকে কেওক্রাডং এর রাস্তা ধরে কিছুদূর যাবার সাইকত পাড়ার রাস্তা ধরতে হয়, সেখানটাতে আমরা


৩. যাবার রাস্তা প্রায় পুরোটাই এমন খাড়া চড়াই। জান বের হয়ে গেছিল আমাদের


৪. সাইকত পাড়ার আগেই পথে পড়ে ছিমছাম হরমন পাড়া


৫. সাইকত পাড়ার পথে আমি


৬. মিথুন


৭. সাইকত পাড়ায় যাত্রা বিরতি


৮. সাইকত পাড়া ছাড়িয়ে নিচের দিকে নামছি আমরা


৯. রুমা খালে পুর্নজীবন লাভ


১০. পথে দেখা গয়াল মশাই


১১. ঝিরি পথে অবিরাম হাটা


১২. পাহড়ের চূড়া থেকে রাইখাং লেক


১৩. কোজআপ অফ রাইখাং লেক


১৪. ভোরের রাইখাং লেক


১৫. ঘুমঘুম চোখে


১৬. নীল জলের অপরূপ রাইখাং


১৭. লেকের জলে সাদাফুল

১৮. রাইখাং লেকের স্যাটেলাইট ছবি, পাশের নদীটিই জলপ্রপাত (গুগল আর্থ)


১৯. রাইখাং জলপ্রপাত


২০. বাংলার নায়াগ্রা


২১. আমরা করেছি জয়


২২. রাইখাং জলপ্রপাতটি ধাপে ধাপে প্রায় ৫০ মিটার নিচে নেমে গেছে


২৩. মাতাল জলধারা


২৪. কঠিন স্রোত


২৫. ভাবের উপ্রে আছি
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৩
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×