somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কবিতা আর শাড়ি নিয়ে নাস্তানাবুদ হবার গল্প।

১৯ শে মে, ২০১৩ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা দিয়ে শুরু করি তারপর গল্প।
এটি আমার প্রিয় কবির লেখা একটি প্রিয় কবিতা ।

এই পৃথিবীতে আমি–- জীবনানন্দ দাশ

এই পৃথিবীতে আমি অবসর নিয়ে শুধু আসিয়াছি — আমি হৃষ্ট কবি
আমি এক; — ধুয়েছি আমার দেহ অন্ধকারে একা একা সমুদ্রের জলে;


ভালোবাসিয়াছি আমি রাঙা রোদ, ক্ষান্ত কার্তিকের মাঠে — ঘাসের আঁচলে
ফড়িঙের মতো আমি বেড়ায়েছি — দেখেছি কিশোরী এসে হলুদ করবী
ছিঁড়ে নেয় — বুকে তার লাল পেড়ে ভিজে শাড়ি করুন শঙ্খের মতো ছবি
ফুটাতেছে — ভোরের আকাশখানা রাজহাস ভরে গেছে নব কোলাহলে
নব নব সূচনার: নদীর গোলাপী ঢেউ কথা বলে — তবু কথা বলে,
তবু জানি তার কথা কুয়াশায় ফুরায় না — কেউ যেন শুনিতেছে সবি।
কোন্ রাঙা শাটিনের মেঘে বসে — অথবা শোনে না কেউ, শূণ্য কুয়াশায়
মুছে যায় সব তার; একদিন বর্ণচ্ছটা মুছে যাবো আমিও এমন;
তবু আজ সবুজ ঘাসের পরে বসে থাকি; ভালোবাসি; প্রেমের আশায়
পায়ের ধ্বনির দিকে কান পেতে থাকি চুপে; কাঁটাবহরের ফল করি আহরণ
কারে যেন এই গুলো দেবো আমি; মৃদু ঘাসে একা —একা বসে থাকা যায়
এই সব সাধ নিয়ে; যখন আসিবে ঘুম তারপর, ঘুমাব তখন।
...............................................................
আমার উনি কে আমি একদিন রাগ করে বলেছিলাম । কি শাড়িটাও এখনও পরা শিখলে না । কোথাও যেতে হলে তোমার শাড়ি পড়ার জন্য দুই জন মানুষ লাগে । আরে আমি দুই দিন রিসার্চ করলে তো আমিও শিখে যেতাম। যেমন টা বলেছি, ছুটির দিন একটু সময় হাতে পাওয়াতে একটু সার্চ লাগালাম । এবং কয়েক মিনিটের ভেতর বুঝতে পারলাম না আসলে সম্ভব না।
কারনঃ প্রায় ৮০ ভাবে শাড়ি পরা যায় !!!!!! নিভি, বাঙ্গালি, রাজস্থানী, রাজরানী, কুরগি,মহারাষ্ট্র, মারমেইড, মমতাজ ,টামিলিয়ান, হিপহপ, গুজরাটি, অরিয়া, ,কদাগু, দ্রাভিদিয়ান, মাদিসার, গোব্বি, মালায়লি, কুনবাই, কেরালা, ফিজিয়ান, আন্ধ্রাস্টাইল,ঘাঘরাস্টাইল,দুপাট্টাস্টাইল, দক্ষিনি, রেডি শাড়ি , ইত্যাদি

যা হোক সামান্য একটু বুঝতে পারলাম, বউ কে ডেকে বল্লাম- শোন আমি শাড়ি পরার একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি, তোমাকে সহজ ভাষায় বুঝায় দেব তুমি একদম সহজেই শিখে যাবে । সে বল্লঃ আমি শাড়ি পরতে পারি তোমাকে সহজ ভাযায় বুঝাতে হবে না । দয়া করে এটা বলবে কোথা থেকে তুমি আইডিয়া পেলে ? আমি খুবি উল্লাসিত হয়ে বল্লাম কেন ইউটিউব এ ভিডিও দেখে . কি ? বলে সে পারমাণবিক বোমার শক্তি নিয়ে ফেটে পড়লোঃ ছোটলোক, অসভ্য ( সেনসরড )................................., …………… ব্লাউজ ,পেটিকোট পরে মেয়েরা শাড়ি পরা দেখাচ্ছে তুমি সেই ভিডিও গুলো বসে বসে দেখেছো? , ...........................
এবং কয়েক সেকেন্ডের ভিতর সব কিছু আউট অফ কন্ট্রোল হয়ে গেল ।

আমি তড়িৎ গতিতে কম্পিউটার বন্ধ করে বাসা থেকে বেরিয়ে গেলাম , বাসা থেকে বেরিয়ে কোথায় যাব বুঝতে পারলাম না । কিছুদূর হেঁটে যেয়ে আবার ফিরে এসে মোড়ের চা এর দোকানে বসলাম । আমার এক বন্ধু এসে ঢুকল । সে এক কাপ আমি এক কাপ চা নিলাম। চায়ে চুমুক দিচ্ছি সে জিজ্ঞাসা করলো কি রে মন খারাপ নাকি ? আমি বল্লামঃ আরে হুদাই তোর ভাবি রাগ করছে । এত বুজাইতেছি বুঝে না । সে জিজ্ঞাসা করলঃ কি হইছে ঘটনা খুইলা ক ? আমি ঘটনা খুলে বল্লাম । দোস্ত আমার দিকে বড় বড় চোখ করে বল্লঃ তুই ভাবি যেগুলা কইছে হেই গুলান দেহছ নাই ??


সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৩ ভোর ৫:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×