somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বৈকুন্ঠ
লেখতে কস্ট লাগে। দয়া কৈরা বান মারিবেন্না। মডারেটার মহোদয় সমীপে এই আমার বিনীত আবেদন। সবেধন নীলমনি একটা মাত্র নিক। আমার জগত দেখার জানালা। একমাত্র বিচরনভূমি। নিরাপদ আশ্রয় ছারা সামুর কাছে চাওয়ার আর কিছুই নাই।

আমার একটা নির্বিবাদি প্রশ্ন আসিলো। জবাবটা কারো জানা থাক্লে শেয়ার করেন.... আগাম ধইন্যা

২২ শে আগস্ট, ২০১০ ভোর ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেটে কোনো জায়গায় খুঁইজা এখন পর্যন্ত কোনো সন্তোষজনক উত্তর পাই নাইক্কা। তয় কিছুডা জ্ঞান লাভ ( নাকি লস!!!??) হৈসে। যেই প্রশ্নটা মনে উদীত হৈসে তা হৈল, ধর্মীয় মতানুসারে কত বছর আগে পৃথিবীতে মানব জাতির আগমন ঘটসে? বলার প্রয়োজন বোধ করতাসি যে খালি সেমেটিক ধর্মগুলার মতামত জান্তেই আমি আগ্রহী। প্রাসংগিক আরেকটা প্রশ্ন হৈল, এক আদমের সন্তান হয়াও আমরা একেকজন একেক রকম হৈলাম ক্যামনে? খারান বুঝায়া কৈতাসি, যুদিও খুব সুজা কুইচ্চেন। মাইনে হৈলোগা, এক আদমের উত্তরসূরী হয়াও আফ্রিকানরা কালো, মোটা এবং থ্যাবড়া নাক মুখের অধিকারী, আবার আমরা আমগো মতন, চাইনীজরা কেরম হেইডাতো আম্নেগো জানাই আসে, ইউরুপীয়ানরাও যে কেমুন হেইডাও নিশ্চই কাউরে কয়া দিওন লাগবোনা। এইযে এত ভেরিয়েশন, এইডার কি ব্যাখ্যা ধর্মগুলা দেয়? বিবর্তন?? (তউবা, আস্তাকফিরুল্লা)

নেট ঘাইট্যা কোনো ভালো উত্তর পাই নাই সেইটাতো কৈলামই। খারাপ উত্তরগুলা কি পাইসি তার একটা ছুটুখাটু ফিরিস্তি দেই। একটা জিনিষ বুঝলাম যে এই প্রশ্নটার উত্তর অনেকেই খুঁইজা বেড়ায়। বিশেষ কৈরা আমার মতন মূর্খতো খুজবোই। যেইটা জানা নাই সেইটা হৈল, এই বিষয়ে সামুতে কোনো সময় কোনো পোস্ট আসছে কিনা। টেস্টিমনি অফ জিহোভারা বিশ্বাস করে যে দুনিয়ায় মানুষের আবির্ভাব হৈসে ৬০০০ বছর আগে। পুরাই মাথা ঘুরাইন্যা আলাপ, তাইনা? মিলিয়ন বছর পুরান ফসিলগুলাকি তাইলে এন্টিক্রাইস্টগো ষড়যন্তর? কিছু আধুনিক খ্রীষ্টধর্মানুরাগীর মতে আবার আদমের আগেও এই পিত্তিবীত মানুষ নাকি গড পাঠাইসিল। প্রি এডামিজম নামে কিছু থিউড়ি ফিউরিও দেক্লাম। কিন্তু ইসলাম ধর্মীয় মতামতটা এখন পর্যন্ত কোনোখানেই পাইলামনা (হয়তো আমি খুব কাঁচা নেট ইউজার)।
বাদবাকি আজাইরা প্যাচাল আরেকদিন হৈবোনে। পুস্ট আর লম্বা করতাম চাইনা। ইদানিং সামুতে ওনেক ধার্মিক। দেখি কেউ কিছু জ্ঞানদান করে কিনা।
বি:দ্র: ব্লগে বিদ্যমান আস্তিক নাস্তিক ক্যাচাল চাগাড় দিওনের খায়েশ আমার বিন্দুমাত্র নাই। মাঝেমাঝে ক্যাচাল দেইখা মনে হয়, আস্তিকরা নাস্তিকগো আর নাস্তিকরা আস্তিকগো নিজ নিজ পথে আনার পরিকল্পনা নিয়া মাঠে নামসে। যদিও প্রচলিত কোনো ধর্মই আমি পালন করিনা এবং ঈশ্বরের গতানুগতিক ডেফিনিশানে আমি বিশ্বাসী না তথাপি কারো ধর্মীয় বিশ্বাসে অযাচিতভাবে আঘাত করতে আমার বিবেকে বাধে। পাশাপাশি আরেকটা কথাও বলতে চাই যে কিছু কিছু আস্তিকের হাঁটুবুদ্ধি দেইখা মাঝেমাঝে ইচ্ছা হয় ধর্ম নামের এই কালো কাপড়ের আচ্ছাদনটা আসলেই ছিন্নবিচ্ছিন্ন করে দেয়া উচিৎ। কিন্তু মানুষ হিসাবে আমাদের ক্ষমতা সসীম। আর সর্বময়ক্ষমতার অধিকারী সেই গড বা ঈশ্বর বা আল্লাহতো আমাদেরই সৃস্টি। কাজেই সাপ যদি নিজের লেজ নিজে গিলা শুরু করে তার ফলটা কি হবে? থাক, পুস্ট লাম্বা হয়া যাইতাসে
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×