রাজা বাদশা জমিদার এবং নবাব বংশের লোকজনদের প্রিয় খেলা এই "ক্রিকেট"। আলুইচ্য পুস্টে ক্রিকেট বলতে ব্যাট বল নিয়া যে খেলাটা হয় সেইটা বুঝানো হৈয়াছে, ঝিঁঝিঁপোকাকে বোঝানো হয় নাই। বাইল্যকালে এই খেলাটি আমারো প্রিয় ছিল। কিন্তু খেলতেই ভালো লাগতো, ঘন্টার পর ঘন্টা বৈসা বৈসা দেখতে আমার কোনোদিনও ভালো লাগে নাই। এই বছর বাংলাদেশী রাজা বাদশাদের ভাইগ্যে শিক্কা ছিঁড়সে। বিশ্বকাপের উদ্বোধনীঅনুষ্ঠান সহ আটখানি গেম বাংলাদেশের মাটিতে হৈবে। তার মইধ্যে প্রথম খেলাটাও আছে। কুঁড়েগন বাজাও তালিয়া (অবশ্য আইলসামি লাগলে থাক)। প্রথমে বাংলাদেশের ভাগ্যে খেলা আছিল নাকি ৬ টা মাত্র। এখন দুইটা বাড়ছে। কারন কো হোস্ট হিসাবে ইন্ডিয়া, শ্রীলংকা আর বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও আছিল। আর পাইক্যাদের ভাগে পরসিল একটা সেমিফাইনাল সহ ১৪টা খেলা। কিন্তু ২০০৯ এ লাহোরে শ্রীলংকান টিমের উপ্রে হামলা হওয়ায় আইসিসি খুব অভিমান করে। মান অভিমানের এক পর্যায়ে কর্তাগন উহার হেডঅফিস লাহোর থেইকা মুম্বৈ টেনেচফার করন সহ পাকিস্তানরে কো হোস্টিংএর "দুর্লভ গৌরব"টাও কাড়িয়া নেন। সেই সংগে পাকিস্তানে অনুস্ঠিতব্য (গনিমতের মাল) ১৪ টা খেলার ৮টা পেয়ে যায় (নাকি নিয়ে নেয়?) ইন্ডিয়া, ৪ টা শ্রীলংকা আর ২ খান দান করা হৈসে আমগো বাংলাদেশরে। মুম্বৈয়েই হৈব এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা, আগামী ২ এপ্রিল। ক্রিকেটপ্রেমিক বাংগালীরা মনে হয় এই তথ্যগুলা আগেই জানতেন। আমি এইমাত্র নেটে খুঁইজা পাইলাম।
রাজা, বাদশা, জমিদারদের প্রিয় খেলা "ক্রিকেট" - বিশ্বকাপের শুভেচ্ছা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।