1. খুব সহজেই ঘটনার খুব গভীরে চলে গেছেন। প্রায়ই দেখার সময়ে নিজেকেই কোন এক চরিত্রের মাঝখানে ঢুকিয়ে বিশ্লেষণ করা শুরু করেছিলাম। পরে মনে হল একেবারে নিজের কাছের জিনিষ না হলে এমনটি তো হবার কথা না।
2. কানাডার টিভির বিজ্ঞাপনগুলা মেজাজ খারাপ করার মতন লম্বা
3. সাধারণত মুসলিম সিরিজগুলো হয় নন মুসলিম শিল্পীদের দিয়ে করানো হয় অথবা প্রযোজনা বা তৈরিতে যারা থাকে তারা হয় মুসলিম হয় না অথবা এমন নামকাওয়াস্তের মুসলিম হয় যে, অনুষ্ঠানের অন্যান অংশগুলো বেশ চমতকার টেনে গেলেও কোর মুসলিম অংশগুলো বেশ গুবলেট করে ফেলে। বাইরের মানুষদের চোখে বিষয়টা তেমন একটা না লাগলেও আমার জন্য কিছুটা অস্বস্তিকর ছিল।
4. মনে হয় কন্টেক্সট ঠিক রাখার জন্যই একেবারে উনিভার্সাল রেটিং এর না বানিয়ে কিছুটা পিজি রেটিং এ বানানো হয়েছে। তাই মনে হয় এক্কেবারে সপরিবারে দর্শনযোগ্য নহে।
5. আরেকটা জিনিষ মনে হয়েছে, সেটা হল, অনুষ্ঠানের সবগুলো চরিত্রকেই কমেডীর স্বার্থে কমবেশী তারছিড়া করা হয়েছে। অতি উত্তম কথা। তবে আমার একটা পয়েন্ট ছিল সেটা হল, দর্শকদের একটা বড় অংশই হবে অমুসলিম এবং এমন দেশবাসী যেখানে ইসলাম সংখ্যানগণ্য। তাই অনেকের জন্যই এইটার মাধ্যমেই হয়ত প্রথমবারের মত মুসলিম সামাজিক সংস্কৃতির সাথে ধারণা নিবে। তাই আমি আশা করেছিলাম অন্ততঃ একটা চরিত্র থাকবে মুসলিম হিসাবে এভারেজের চেয়ে কিছুটা বেটার। মতলব, ইয়াসির মহা ধান্দাবাজ, বাবর পাগলা ফ্যানাটিক, ওমর মডু ইমাম, ফাতেমা আফ্রিকা লইয়া ব্যাস্ত সব্বাই ফার্স্টক্লাশ কমেডী ক্যারেক্টার। কিন্তু একজন সলিড মুসলিম রাখলে মনে হয় আরেকটু এপিল বাড়তো।
6. ক্ষয়িষ্ণু খ্রীশ্চান কমিউনিটির বাস্তব চিত্রায়ন আর ইমাম-ফাদারের বন্ধুত্ব ভালই লেগেছে।
7. কানাডা আমেরিকায় মনে হয় নয়া মসজিদ লইয়া এখনো ভালই লড্ডিবড্ডি খাইতে হয়। আমাগোর এইদিকে সিচুয়েশন কিছুটা বেটার।
যাই হউক, উম্মাহফিল্মসের মতই মজার উদ্যোগ। ব্লগ কমিউনিটিরে ধইন্যাপাতা চিনানোর জইন্য।
টরেন্টের লিস্টু দিয়া দিলাম, যারা বুঝেন... নামাইয়া নিয়েন।
পর্ব ওয়ান
পর্ব টু
পর্ব থ্রি
পর্ব ফোর
পর্ব ফাইভ
পর্ব সিক্স
পর্ব সেভেন
পর্ব এইট
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৭ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




