চোরপ্রুফ
২২ শে মে, ২০০৭ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবার দেশে গিয়ে স্টোররুম খুঁজে আমি মহাখুশি। ঠিক যেমনটি চাই তেমনি জিনিস পাওয়া গেছে। এবার ঢাকায় গিয়ে আমার স্যান্ডেল হাওয়া হয়নি। এক্কেবারে চোরপ্রুফ জিনিষ পাওয়া গেছে।
বাংলাদেশের অনগোইং ঝামেলাগুলোর মধ্যে এইটা একটা। কয়দিন পরে পরেই বাটায় দৌড়াও। আমাদের বন্ধুদের মধ্যে কারো জুতা স্যান্ডেল বদলাতে হলে দিব্যি বাইরে রেখে দিতাম। কদিনের মধ্যেই নতুন কেনার দরকার পড়ত। মাগার কখনো দেখা যেত যে, যেটা বাইরে রাখা হচ্ছে সেটা এমনি যমের অরুচি যে সেটার নিয়তিই বাইরে থাকা হয়ে যাচ্ছে।
এবার নিজের কিছু চুরি হয়নি কিন্তু একবার পাশ কাটাচ্ছিলাম এক ধরা পড়া জুতা চোরের। উৎসাহী জনতার নিষ্ঠুরতা অনেক সময়েই র্যাব বা যৌথবাহিনীকে চিন্তায় ফেলে দিবে যে এদের থেকে ট্রেনিং নেয়ার কিছু আছে কিনা। অত্যান্ত দুঃখ নিয়ে যেটা লক্ষ করলাম যে, বিচার আর শাস্তিকর্মের পুরোভাগে যারা আছে, তাদেরকে অনেক সময়েই বলেকয়েও মসজিদে সপ্তাহিক হাজিরা দেয়ানো মুশকিল, কিন্তু সেই নৃশংসতার খবর পত্রিকায় আসলেই আবার দেখা যাবে যারা চুরির ভূক্তভোগী তাদেরকেই মূল আসামীর স্থানে বসানো হয়ে গেছে। হায় আমার বাংলাদেশ!
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৭ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর...
...বাকিটুকু পড়ুন
জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়...
...বাকিটুকু পড়ুন
আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত...
...বাকিটুকু পড়ুন
অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট...
...বাকিটুকু পড়ুন