somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পের বই এর যে কথাগুলো আলাদা করে মনে থাকে ..........পর্ব ৫ -- রবীন্দ্রনাথ ঠাকুর

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। যে লোক ভালবাসে তাহাকে কেমন করিয়া খুশি করিতে হয় তাহা হৃদয় আপনি বলিয়া দেয় কিন্তু যে ভালবাসে না তাহার মন কী করিয়া পাইতে হয় তাহা মনও জানে না ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


২। ভালবাসার উৎসব কেবলমাত্র দুটি লোকের দ্বারা সম্পন্ন হয় না – সুখালাপের মিষ্টান্ন বিতরণের জন্য বাজে লোকের দরকার হয় ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


৩। বিবাহ না করিয়া ঠকা ভাল , বিবাহ করিয়া ঠকিলেই মুশকিল ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


৪। সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মত ছিড়িয়া সতন্ত্র করলে তাহা কেবল আপনার রসে আপনাকে সজীব রাখিতে পারে না, তাহা ক্রমেই বিমর্ষ ও বিকৃত হইয়া আসে । সে প্রেম থাকিয়া থাকিয়া কেবলই মুষড়িয়া পড়ে – সংসারের দৃঢ় ও প্রশস্ত আশ্রয়ের অভাবে তাহাকে টানিয়া খাড়া রাখাই কঠিন হয়। কাজের মধ্যেই প্রেমের মূল না থাকিলে প্রেমের বিকাশ পরিপূর্ণ ও স্থায়ী হয় না ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


৫। ভোগসুখের ভয়ংকর অভিশাপ এই যে, সুখ অধিক দিন থাকে না কিন্তু বন্ধন দুশ্ছেদ্য হইয়া উঠে ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


৬। শিখা এক ভাবে ঘরের প্রদীপ রুপে জ্বলে আর এক ভাবে ঘরে আগুন ধরাইয়া দেয় ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


৭। দুঃখ কষ্টে যে শিক্ষালাভ হয় শুধু কানে শুনিয়া তাহা পাওয়া যায় না ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


৮। উগ্র বিষ শরীরে প্রবেশ করিলে পাঁচ মিনিটের মধ্যেই তাহার চরম ফল ফলিয়া শেষ হইতে পারে , কিন্তু বিষ মনে প্রবেশ করিলে মৃত্যুযন্ত্রণা আনে মৃত্যু আনে না ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


৯। একটা প্রবল উচ্ছ্বাসের পর হৃদয়ে অবসাদ উপস্থিত হয় – ক্লান্ত হৃদয় তখন আপন অনুভূতির বিষয়কে কিছুকালের জন্য দূরে ঠেলিয়া রাখিতে চায় । সেই ভাবের ভাঁটার সময় তলের সমস্ত প্রচ্ছন্ন পঙ্ক বাহির হইয়া পড়ে – যাহা মোহ আনিয়াছিল তাহাতে বিতৃষ্ণা জন্মে ............ চোখের বালি .........
রবীন্দ্রনাথ ঠাকুর


১০। যাহা যথার্থ গভীর এবং স্থায়ী তাহার মধ্যে বিনা চেষ্টায়, বিনা বাধায় আপনাকে সম্পূর্ণ নিমগ্ন করিয়া রাখা যায় বলিয়া তাহার গৌরব আমরা বুজতে পারি না – যাহা চঞ্চল ছলনামাত্র, যাহার পরিতৃপ্তিতে লেশমাত্র সুখ নাই, তাহা আমাদিগকে পশ্চাতে ঊর্ধ্বশ্বাসে ঘোড়দৌড় করাইয়া বেড়ায় বলিয়াই তাহাকে চরম কামনার ধন মনে করি ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


১১। সংসারে সুখের স্থানই সব চেয়ে সংকীর্ণ কোথাও তাহাকে সম্পূর্ণ নির্বিঘ্নে রাখিবার অবকাশ নাই ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


১২। অন্যকে দোষী করিয়া যেটুকু সুখ , দোষ মনে রাখিবার দুঃখ তাহার চেয়ে অনেক বেশি ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


১৩। যাহারা পরমাত্মীয় তাহাদের সঙ্গে সহজভাবের সম্বন্ধ দূর হইয়া গেলে, তাহাদিগকে পরের মত অনায়াসে ফেলিয়া দেওয়া যায় না, আবার প্রিয়জনের মতো অনায়াসে তাহাদিগকে গ্রহণ করা যায় না – তাহাদের সেই অত্যাজ্য আত্মীয়তা অহরহ ভাবের মতো বক্ষে চাপিয়া থাকে ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


১৪। যে একেবারেই অভিমান করতে জানে না, সে ভালবাসতেও জানে না ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


১৫। যে ভালবাসে সে নিজের ভালবাসাকে বারবার অপদস্থ করিতে পারে না ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


১৬। লজ্জা ত্যাগ করিয়া প্রকাশ্যে দুঃসাহসের কাজ করিতে প্রবৃত্ত হইলে একটা স্পর্ধাপূর্ণ বল জন্মে ............ চোখের বালি ......... রবীন্দ্রনাথ ঠাকুর


১৭। পুরনো স্মৃতিগুলো মদের মতো, যত বেশিদিন মনের মধ্যে সঞ্চিত হয়ে থাকে ততই তার বর্ণ এবং স্বাদ এবং নেশা যেন মধুর হয়ে আসে ..................... রবীন্দ্রনাথ ঠাকুর


১৮। সুখের ইচ্ছেটা এমনি তাড়াতাড়ি এগিয়ে চলে যে, অনেক সময়ে সুখটাকেই ডিঙিয়ে চলে যায় এবং চক্ষের পলকে সমস্ত ফুরিয়ে ফেলে ..................... রবীন্দ্রনাথ ঠাকুর


১৯। যতদিন মানুষ কোন লোককে বা বস্তুকে সম্পূর্ণ না জানে ততদিন কল্পনা ও কৌতূহল মিশিয়ে তার প্রতি এক প্রকার বিশেষ আসক্তি থাকে ..................... রবীন্দ্রনাথ ঠাকুর


২০। পাওয়াটা নিজের ক্ষমতার উপর নির্ভর করে । অন্যে কতটা দিতে পারে তা নিয়ে নালিশ ফরিয়াদি করা ভুল, আমি কতটা নিতে পারি এইটেই হচ্ছে আসল কথা । যা হাতের কাছে আসে তাকেই পুরোপুরি হস্তগত করে নেওয়া অনেক শিক্ষা সাধনা এবং সংযমের দ্বারা হয় ..................... রবীন্দ্রনাথ ঠাকু




৪র্থ পর্ব
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×