somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রবাস জীবন - একটি সরল রেখা

১২ ই মার্চ, ২০০৭ রাত ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসে আছি প্রায় চার বছর। মধ্যপ্রাচ্যের একটা দেশে। আমার মত শিক্ষিতও না আবার অশিক্ষিতও না ছেলেদের মনে হয় এই দেশগুলোই একটা শেষ ঠিকানা যেখানে দুটো পয়সা উপার্জন করা যায়।

পড়ালেখায় কখনও ভাল ছিলাম বলে মনে পড়ে না। কখনও পড়ালেখাকে সিরিয়াসলীও নেইনি। শুধু পড়ার জন্যই পড়া। ছাত্র জীবনে দেখেছি ক্লাসে দু ধরনের ছাত্ররা শিক্ষকদের মনোযোগ আর্কষণ করে এক. ভাল ছাত্ররা আর দুই. খারাপ ছাত্ররা এই দুইয়ের মাঝামাঝিদের নিয়ে শিক্ষকরা তেমন গা করেন না, আমার অন্ততঃ তাই মনে হয়েছে। আর এ কারনেই বোধহয় স্কুল-কলেজ জীবনে স্যারদের বিব্রতকর (!) দৃষ্টি থেকে নিজেকে বাচিঁয়ে রাখতে পেরে ছিলাম। জীবনে কোন পরীক্ষা আমার ভাল হয়নি। বিব্রতকর এইজন্যই বলছি কারন আমি খুব আত্মকেন্দ্রীক মুখচোরা স্বভাবের ছিলাম। স্যারদের প্রশ্নের মুখোমুখি হওয়া তাই যতটা পারি এড়িয়ে চলতাম।

খেলাধূলায়ও কখনও আগ্রহ বোধ করেছি বলে মনে পড়ে না। খেলাধূলার চেষ্টা যে একদম করিনি তা না, তবে যখন দেখতাম ফুটবলে সারা মাঠ দৌড়িয়েও যখন বল একবারও পায়ে লাগতো না আর ক্রিকেটে সতীর্থদের আগে যাও পিছে যাও শুনতে শুনতে হতাশ হতে হতো তখন নিজেকে গুটিয়ে নেয়া ছাড়া আর কোন পথ দেখিনি।

প্রবাস নিয়ে লিখতে বসে ভাবলাম আমার এই ব্যকগ্রাউন্ডটা একটু জানিয়ে নেই, তাতে যদি আমার ব্যাপারে একটা ধারণা পাওয়া যায়।

জীবন এই প্রবাসে যেন একটা সরল রেখা। একঘেয়ে প্রতিটা দিন। সকালে অফিসে আসি, সন্ধায় রুমে ফেরা, শুয়ে শুয়ে টিভির চ্যানেল বদলাই, রাত সাড়ে দশটায় হোটেল বন্ধ হয়ে যাবে এই ভয়ে তাড়াহুড়ো করে খেতে বের হই, অনেক সময় হোটেলে বাঙালী কর্মচারী মোবাইলে কল দেয়, ভাই তাড়াতাড়ী আসার চেষ্টা করেন, হোটের বন্ধ হয়ে যাবে। প্রায় সময় আমিই হই তাদের শেষ কাষ্টমার। তারপর রাতের খাবার সেরে আবার রুমে ফিরি। আরও কিছুক্ষণ টিভির চ্যানেল ঘুড়িয়ে অফিস লেটের ভয়ে ঘুমিয়ে পড়ি, প্রায় টিভি অফ করা হয় না, সকালে ঘুম থেকে উঠে দেখি টিভি চলছে। রাতে কবে বাতি নিভিয়ে ঘুমিয়েছি মনে পড়ছেনা। পর দিন সেই অফিস, রুম, টিভি, খাওয়া ঘুম। ইদানিং সপ্তাহের প্রায় অর্ধেক রাত না খেয়েই ঘুমিয়ে পড়ি।

বুকের বাম পাশটা মাঝে মধ্যেই চিনঁচিনিয়ে মনে করিয়ে দেয় মৃতূ্য খুব কাছে কোথাও পায়চারী করছে। একটা দীর্ঘশ্বাস মনের অজান্তেই বেড়িয়ে পড়ে। হাতটা আবার শার্ট আর প্যান্টের পকেটগুলোয় সিগারেটের প্যাকেট হাতড়ে বেড়ায়।

চলবে... (অনিশ্চিত)
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৭ সকাল ৭:৫৫
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×