মন পাখি তুই কোথায় গেলি?
২৮ শে মার্চ, ২০০৭ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনের খাঁচার দড়জা খোলা
মন পাখি তুই কোথায় গেলি?!
শূণ্য ভবে হন্যে খুঁজি
মন, ডানা তুই কোথায় পেলি!!
মন যমুনার ঢেউয়ে ঢেউয়ে
মন পবনের পালে হাওয়া
ফুড়ুৎ করে উড়লোরে মন
অচিন দেশে হারিয়ে যাওয়া
পিঞ্জরেরই জিঞ্জিরাতে
বেধেছিলাম শক্ত করে
মাটির দেহ ফাঁকি দিয়ে
উড়াল দিলি কোন বেলাতে?!
কোন কালো চুলের পাগল হলি?
কোন নয়নের ইশারাতে?!
আমায় ফেলে শূন্য ভবে
উড়লিরে মন কোন জগতে?
একলা বসে পথ চেয়ে তোর
মন কবে তুই আসবি ঘরে?
মাথায় করে রাখবো তোরে
পায়েস দেবো দুই বেলাতে
যাসনেরে মন আমায় ছেড়ে
শূন্যে আমায় একলা করে
ঐ রমনীর ছলা কলায়
হারাস নে মন তোর দেহরে
মন পাখি তোর পথটি চেয়ে
শূন্য বসণ, শূন্য দেহ
আয় পাখি আয় শূণ্য দেহে
সাজিয়ে দে মোর শূন্য গৃহ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৭ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের...
...বাকিটুকু পড়ুন
এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুন