somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধের বিচার বানচালেই বৌদ্ধ বিহারে হামলা: দীলিপ বড়ুয়া

০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করতেই বৌদ্ধ বিহার ও হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্র। আর এর সঙ্গে দেশি বিদেশি চক্রান্ত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও এলাকায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও হিন্দু মন্দির পরিদর্শনের শেষে সাংবাদিক ও স্থানীয় লোকজনের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এদিকে বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দিলীপ বড়ুয়া বলেন, একটি কায়েমি স্বার্থবাদী চক্র রামু-উখিয়া ও পটিয়ায় বর্বরোচিত হামলার ঘটনা ঘটিয়েছে। এই চক্রের ইন্ধনদাতা হিসেবে জড়িত রয়েছে আন্তর্জাতিক ও দেশিয় একটি মহল। কায়েমি স্বার্থবাদী এই বিশেষ মহলটি দক্ষিণ চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত অঞ্চলকে হট বেড বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া।

দক্ষিণ চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত অঞ্চলকে একটি স্পর্শকাতর এলাকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন আন্তর্জাতিক চক্রটি এই অঞ্চল নিয়ে সুগভীর ষড়যন্ত্র করছে। এই ঘটনার সঙ্গে সিরিজ বোমা হামলা ২১ আগস্টের বোমা হামলার একটি মিল খুজে পাচ্ছেন বলে তিনি উল্লে¬খ করেন ।

রামুর স্থাপনা শিল্পের প্রাচীন ঐতিহ্য, নান্দনিক সৌন্দর্য ও কারুকাজ তুলে ধরে মন্ত্রী বলেন, শনিবার শুভ মধুপূর্ণিমার দিন অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হয়েছে। যা কোনো দিন আমাদের চিন্তায়ও আসেনি।

পটিয়ার ঘটনাস্থল পরির্দনকালে মন্ত্রী অভিযোগ করেন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টার অংশ হিসেবে বিহারে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার যতদিন থাকবে ততদিন তাদের এ হীন কর্মকান্ড সফল হতে দেওয়া হবে না। যে কোন মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. সামশুজ্জামান সহ বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের নেতারা।

এদিকে বিকেলে পটিয়ার ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও মন্দিরের মেরামতের জন্য ৩ লাখ টাকা অনুদান দেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আবুল হাসান মাহমুদ এমপি। উপজেলা চত্বরে এই ত্রাণ বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার রোকেয়া পারভিন, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা সহ আ’লীগ নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো
বার্তা২৪ ডটনেট


চট্টগ্রাম, ৫ অক্টোবর
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ দ্বিতীয় বিয়ে কেন করে?

লিখেছেন রাজীব নুর, ০৭ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৭



যাদের চরিত্র খারাপ তারাই দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় বিয়ে করা অন্যায়। একজন নীতিবান মানুষ কখনও দ্বিতীয় বিয়ে করে না। দ্বিতীয় বিয়ের ফল তো ভালো হয় না। আমাদের দেশের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×