somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ গঠনে ছাত্রলীগ

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রী উত্ত্যক্তকারীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কুবিতে ছাত্রলীগের তালাঃ


ছাত্রী উত্ত্যক্তকারী ছাত্রলীগ কর্মী নুরুল আমিন সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তালা ঝুলিয়ে দিয়েছে। গত সোমবার সকালে তালা ঝুলিয়ে দেয়া হয় প্রশাসনিক ভবনসহ সকল একাডেমিক ভবনে। দিনভর অবরুদ্ধ রয়েছেন ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর ১৩ এপ্রিল প্রস্তাবে সাড়া না পেয়ে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী নুরুল আলম সবুজ একই বিভাগের ছাত্রীকে ক্লাসরুমে শিক্ষকের সামনে ছুরিকাঘাত করে। এ ঘটনায় নুরুল আমিন সবুজকে ২৩ এপ্রিল আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র আরো জানায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের কিছু দাবি নিয়ে ক্যাম্পাস অচল করে দেয় ছাত্রলীগ। সেই দাবির অন্তরালে ছিল সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি। ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পাস অচল থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক সপ্তাহের আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। কিন্তু দাবি না মানায় সোমবার থেকে আবারো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনে নামে ছাত্রলীগ। এবারের দাবি শুধুই সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহার। সোমবার সকাল নয়টায় শিক্ষক-শিক্ষার্থী পরিবহনের সকল বাস ক্যাম্পাসে আসলে আন্দোলনকারীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। একপর্যায়ে ক্যাম্পাসের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেয়া হয়। এতে ক্যাম্পাসে আটকা পড়ে শিক্ষক শিক্ষার্থীরা। টায়ার জ্বালিয়ে প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়। সাড়ে ১০ টায় পুলিশ ক্যাম্পাসে ঢুকতে চাইলে আন্দোলনকারীদের বাধায় ক্যাম্পাসের বাইরেই অবস্থান নেয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যায়ের প্রক্টর ড. আহসান উল্যাহ সন্ধ্যা সাড়ে ৫টায় জানান, সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য তারা আন্দোলন করছে। অথচ এটা অযৌক্তিক দাবি। এখনো আমরা অবরুদ্ধ আছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা চলছে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×