somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেইনবো জেনারেশন

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশির দশকের মাঝামাঝি সময়টাতে ঢাকার ছেলেমেয়েদের খুবই প্রিয় একটি জায়গা ছিল নিউ এ্যালিফেন্ট রোডের একটি অডিও রেকর্ডিং সেন্টার রেইনবো। মূলত এ রেইনবোই বলতে গেলে ঢাকার তথা বাংলাদেশে পাশ্চাত্য তথা ইংলিশ মিউজিককে ব্যাপক জনপ্রিয় করে তুলে ঢাকার ছেলেমেয়েদের মাঝে।
মূলত ঢাকার সব এলাকা থেকেই স্কুল আর কলেজের (আর কিছু বিশ্ববিদ্যালয়ের) ছেলেদের (আর অল্পকিছু মেয়েদের) আগমন ঘটতো রেইনবোতে (পরবর্তীতে তার পাশে রিদম আর সুর বিচিত্রা নামের আরো দুইটি অডিও রেকর্ডিং সেন্টার গড়ে উঠে)। তখন্‌ আসলে ঢাকার ছেলেদের বিনোদন বলতে ছিল পাড়ায় মাঠে ফুটবল অথবা ক্রিকেট খেলা কিংবা আড্ডা মারা কিংবা কিছু সৌভাগ্যবান যারা ছিল তারা হয়ত চুটিয়ে প্রেম করত । তখন ছিলনা টিভিতে ভর্তি ভর্তি চ্যানেল, ছিলনা মোবাইলের ছড়াছড়ি, আর ইন্টারনেট তো দূরের কথা। আর তখন আস্তে আস্তে পাশ্চাত্য সঙ্গীতের প্রতি অনুরাগী হয়ে পড়ে ঢাকার ছেলেরা/তরুণেরা। আর তখন সবাই ছুটে যেত রেইনবোতে। কারণ এছাড়া আর কোথায় ভালো ইংলিশ মিউজিক পাওয়া যেত না। নিউমার্কেটের ক্যাসেটের দোকানগুলোতে তখনও খুবই জনপ্রিয় শিল্পী (যেমন মাইকেল জ্যাকসন, ম্যাডোনা) ছাড়া তেমন কিছু পাওয়া যেত না। কিন্তু তখন ঢাকার ছেলেরা হেভী মেটাল আর হার্ডরকের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ে। Dio, Black Sabbath, Rainbow, Deep Purple, Scorpions, Iron Maiden, Def Leppard এই রক আর মেটাল ব্যান্ডগুলো প্রচ্‌ড জনপ্রিয় হয়ে উঠে ঢাকাতে। আবার অনেকে ছিল যারা পপ গান খুব পছন্দ করত। তাদের কাছে Wham, Duran Duran, Police, The Cars সহ আরো কিছু ব্যান্ড খুব জনপ্রিয় ছিল। এছাড়া Pink Floyd, Dire Straits, The Who, Doors এরও অনেক ভক্ত ছিল। আর রেইনবোতে সবসময়ই এ ব্যান্ডগুলোর নতনু এ্যালবামগুলো পাওয়া যেত।
অবশ্য রেইনবো যেটা করত তা ছিল এক অর্থে পাইরেসী। তারা বাইরে থেকে এ্যালবাম (এলপি আকারে) নিয়ে আসত। তারপর তারা সেগুলো কাস্টমারদেরকে অডিও ক্যাসেটে রেকর্ড করে দিত। কিন্তু বাংলাদেশে সেরকম কোন পাইরেসী সংক্রান্ত আইন কখনো প্রযোজ্য ছিল না। আর ফলস্রুতিতে খুবই স্বল্প টাকা ব্যয় করে ছেলেমেয়েরা তাদের পছ্ন্দ করা গানগুলো রেকর্ড করে নিতে পারত। তখন ঢাকার সব ছেলে মেয়েরাই ছিল রেইনেবা মুখী। এমনকি পরবর্তী সময়ে বাংলাদেশে যেসব জনপ্রিয় রকব্যান্ডগুলো গড়ে উঠে (যেমন্ ওয়ারফেইজ, রকস্ট্রাটা, ইন ঢাকা) তাদের অনেক ব্যান্ড মেম্বারই তখন রেইনবোতে বসে আড্ডা মারত।
আর সবকিছু মিলিয়ে তখন ঢাকার তরুনরা যে সময়টুকু পার করেছে সেটিকে রেইনবো জেনারেশন বলা যেতে পারে।
আমিও বড় হয়েছি সেই রেইনবো জেনারেশনে। এখনো মনে পড়ে স্কুল ছুটির পরে কখনো কখনো চলে যেতাম রেইনবোতে। কখনো গান অর্ডার করতে আবার কখনো গানের ক্যাসেট তুলে নিতে। রেইনবো জেনারেশনের সেই দিনগুলোর কথা বোধহয় কখনোই ভুলতে পারব না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×