somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন কেন আমরা বাংলাদেশীরা?

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন খুব ছোট ছিলাম, তখন থেকেই বোধহয় বাধ্য হয়েছিলাম এ ধরণের পাশবিকতার গুলো দেখতে। শুধু আমি কেন আমার ধারণা বাংলাদেশের প্রতিটি মানুষকেই ছোটবেলায় থেকেই এ ধরণের বর্বর নিষ্টুরতা দেখে আসতে হয়। বাসার কাজের লোকদের উপর ছোটখাট কারণে হাত তোলা থেকে শুরু করে বাইরে কোন ধরা পড়া চোর বা ছিনতাইকারীর উপর অমানবিক নির্যাতনের দৃশ্য যে কোন বাংলাদেশে বসবাসরত বাঙ্গালীদের জন্য নেহাতই ডালভাতের মতন। খুবই ছোট খাট ব্যাপার থেকে শুরু করে বড় ধরণের অন্যায় - সবকিছুতেই আইনকে নিজের হাতে নেওয়া বাংলাদেশী লোকদের বোধহয় 'জাতিগত' স্বভাব। কেউ কেউ বলে বাংলাদেশে কেউ কোন অন্যায় করলে তার বিচার হয় না, তাই ধরে একটু পিটিয়ে দিলে ক্ষতি কি? ভাবতেই অবাক লাগে এধরণের লোকেরা হয়ত আমার আপনার মতনই লোক যাদের সবার ঘরে নিজ নিজ একটি স্বাভাবিক জীবন আছে, সংসার আছে, বাবা মা, ভাইবোন, ছেলে মেয়ে আছে। অথচ সুযোগ পেলে ডালভাত খাবার মতনই বাইরে গিয়ে কাউকে পিটিয়ে আসছে।
শুধুমাত্র ঢাকা শহরেই প্রতিদিন চোর ছিনতাইকারী থেকে শুরু করে কোন এক্সিডেন্ট করা গাড়ির চালককে যে কি রকম পাশবিকতার শিকার হতে দেখেছি (আপনারাও দেখেছেন) তার কিছু অংশও যদি বিশ্ববাসীকে দেখনো হয়, তাহলে বোধহয় বিশ্ববাসীর সামনে আমরা লজ্জায় মুখ দেখাতে পারব না।
অথচ দুঃখের ব্যাপার হলেও সত্য যে বাংলাদেশে এখনো কোন আইন আছে কিনা সন্দেহ যেখানে আইনকে যারা নিজের হাতে নিবে তাদের বিচারের কোন ব্যবস্থা করা। আর তাই কোথায় কিছু হলেই দেখা যায় যে সবাই গনধোলাইয়ের গন উৎসবে মেতে উঠে। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি রাস্তায় একটি এক্সিডেন্ট হলো আর অমনি সব পাবলিক ছুটে যায় গাড়ির পেছনে ড্রাইভারকে ধরে পেটানো জন্য। আর এ কারণেই একটি ছোটখাট এক্সিডেন্ট করার পরে পালাতে গিয়ে বড় রকমের এক্সিডেন্ট করে বসে ড্রাইভাররা। কারণ একবার পাবলিক সেই ড্রাইভারকে পেয়ে গেলেই শুরু হয়ে যাবে বাঙ্গীসেই ছোটবেলা থেকে প্রচন্ড ঘৃণা নিয়ে সে দৃশ্যগুলো দেখে আসতে হয়েছে আর এখনো সেগুলো অহরহ ঘটছে।
বাংলাদেশের হয়ত অনেক উন্নতি হয়েছে। এখন নাকি বাংলাদেশ ডিজিট্যাল বাংলাদেশ হতে চলছে। তবে পাশবিক বাংলাদেশ থেকে পাশবিকতা কমানোর ব্যাপারে এখনো কোন সরকারকে কোন পদক্ষেপ নিতে দেখা যায় নাই।

সত্যিই এটা দেশ বা জাতির জন্য খুবই লজ্জার আর দুঃখের ব্যাপার। আর যারা এ পাশবিকতার শিকার হয়ে থাকে, তারা যত অন্যায় করেই থাকুক না কেন এ পাশবিকতা তাদের প্রাপ‌্য না (বিশেষ করে সড়ক দূর্ঘটায় যারা জড়িত থাকে)। ব্লগে যারা লেখাটি পড়ছেন তাদেরকে বলছি - আপনাদের মধ্যেও কেউ কেউ অবশ্যই আছেন, যারা সুযোগ পেলেই মানুষকে মারধোর করে মজা পান। তারা এ অভ্যাসটি ত্যাগ করার চেষ্টা করুন। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে পৃথিবীর শ্রেষ্ট্ করে পাঠিয়েছে। আমাদেরকে পশুর মতন আচরণ করা কি মানাই?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×